ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, তবে আলোচনার পথ খোলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩ এএম
ফাইল ছবি

ডিসেম্বরের শেষের দিকে ইরানে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত শত শত বিক্ষোভকারী নিহত হয়েছেন। চলমান এই আন্দোলনে বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে সামরিক অভিযানের ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, ইরান জানিয়েছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। একইসঙ্গে দেশটি আশা করে যুক্তরাষ্ট্র বুদ্ধিমানের মতো আলোচনাকে বেছে নেবে।

সোমবার (১২ জানুয়ারি) আলজাজিরা আরবিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ তথ্য জানান।

তিনি বলেন, ওয়াশিংটন যদি আমাদের সামরিক শক্তি পরীক্ষা করতে চায়, যেটি তারা আগেও পরীক্ষা করেছে। আমরা এর জন্য প্রস্তুত। তবে, আমি আশা করি যুক্তরাষ্ট্র বুদ্ধিমানের মতো আলোচনাকে বেছে নেবে।

ইসরায়েলের স্বার্থ রক্ষায় যারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনছে তাদের সতর্ক করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছরের জুনে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সময় ইরানের যে সামরিক প্রস্তুতি ছিল, বর্তমানে সেই প্রস্তুতি আরও বিশাল ও বিস্তৃত।

ইরানে চলমান হামলায় বিষয়ে তিনি বলেন, ইরানে আন্দোলনে সশস্ত্র সন্ত্রাসীরা ঢুকে পড়েছে। যারা বিক্ষোভকারী ও নিরাপত্তাবাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে।

মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে গত বছরের ২৮ ডিসেম্বর শুরু হওয়া আন্দোলন দেশটির বহু শহরে ছড়িয়ে পড়ে। দাবি করা হচ্ছে, ইরানের অর্থনীতি সংকটকে সামনে রেখে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই আন্দোলনকে সরকারের পতনের দিকে নিতে বিক্ষোভকারীদের সমর্থন দিচ্ছে।

বিক্ষোভকারীদের কণ্ঠেও স্পষ্টভাবে সরকার পতনের ডাক উঠে এসেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবি তুলেছে তারা।

এমন অবস্থায় বিক্ষোভকারীদের উদ্দেশে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র শত শত হাজার সম্মানিত মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। যারা এটাকে ধ্বংস করতে চায়— এমন শক্তির সামনে ইরান কখনই মাথা নত করবে না।

খামেনির এমন হুঁশিয়ারিও কাজে আসেনি। আন্দোলনকারীরা সরকারি ভবন, রাষ্ট্রীয় টিভি চ্যানেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেয়। এমনকি নিজ দেশের পতাকাও ছিঁড়ে ফেলতে দেখা গেছে। এরপর কঠোর অবস্থানে যায় ইরান সরকার। গুলি করা হয় বিক্ষোভকারীদের ওপর, নিহত হয় শত শত মানুষ। একইসঙ্গে আন্দোলনকারীদের হামলায়ও প্রাণ গেছে শতাধিক নিরাপত্তা বাহিনী সদস্যের।

ইরানের এমন কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে খামেনি সরকারকে চড়া মূল্য দিতে হবে।

তিনি আরও বলেন, তোমরা (ইরান) গুলি চালানো শুরু করো না, কারণ তাহলে আমরাও গুলি চালানো শুরু করব। একইসঙ্গে বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে সামরিক অভিযানের ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট।

শুধু যুক্তরাষ্ট্র নয়, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে ‘স্বাধীনতার সংগ্রাম’ বলে অভিহিত করে বিক্ষোভকারীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইসরায়েল। একইসঙ্গে ইরানের বর্তমান সরকারকে উৎখাতের জন্য হামলার ইঙ্গিতও দিয়েছে দেশটি।

আরটিভি/আরএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার আরও ভয়ংকর সক্ষমতার মিসাইল তৈরির পথে ইরান!
শনিবার (৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেন মোহেব্বি।
এবার আরও ভয়ংকর সক্ষমতার মিসাইল তৈরির পথে ইরান!
ট্রাম্পের ঘোষণার পরেও রাশিয়ার ডিজেল পায়নি যুক্তরাষ্ট্র, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে রাশিয়াকে ডিজেল সরবরাহের অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, এই সিদ্ধান্ত গ্রহণের প্রায় এক মাস পরও রাশিয়া থেকে ডিজেল পায়নি যুক্তরাষ্ট্র।  
ট্রাম্পের ঘোষণার পরেও রাশিয়ার ডিজেল পায়নি যুক্তরাষ্ট্র, নেপথ্যে যে কারণ
সৌদির ভিসা ব্যবস্থায় নতুন সুবিধা!
শনিবার (৭ নভেম্বর) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে এ ঘোষণা দেয়।
সৌদির ভিসা ব্যবস্থায় নতুন সুবিধা!
বিয়ে নিয়ে বিরোধ, জলপ্রপাতে ঘুরতে গিয়ে প্রেমিকার সঙ্গে যে কাণ্ড ঘটালেন যুবক
চার বছরের সম্পর্ক ২৩ বছর বয়সী তরুণী রক্ষিতা সারিকার ও ২৯ বছর বয়সী বাসাপ্পা সাতান্নাভারের। কিন্তু বিয়ে কথা বললেই বেঁকে বসে প্রেমিকা। এর জেরে রক্ষিতাকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে সাতান্নাভারের বিরুদ্ধে। ভারতের কর্ণাটক রাজ্যের গোকাক জলপ্রপাতে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে রক্ষিতাকে শ্বাসরোধ করে হত্যার পরে জলপ্রপাতের কাছের একটি পাহাড়ি ঢালে তার মরদেহ ফেলে পালিয়ে যান অভিযুক্ত। অভিযুক্ত বাসাপ্পা সাতান্নাভার ভারতের সশস্ত্র সীমা বলের (এসএসবি) বিহারে অবস্থিত ২১তম ব্যাটালিয়নের একজন কনস্টেবল। তার বাড়ি কর্ণাটকের বেলগাভি জেলায়। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রক্ষিতা ও বাসাপ্পার মধ্যে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বাসাপ্পা তাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তবে বিয়ে নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ হতো। পুলিশ জানায়, গত ২৮ অক্টোবর বিয়ে ও ভবিষ্যৎ নিয়ে আলোচনার কথা বলে রক্ষিতাকে গোকাক জলপ্রপাতে ঘুরতে নিয়ে যান বাসাপ্পা। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাসাপ্পা রক্ষিতাকে মারধর করেন, কানে আঘাত করেন এবং পরে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে জলপ্রপাতের কাছের একটি পাহাড়ি ঢালে মরদেহ ফেলে ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে যান বলেও অভিযোগ করে পুলিশ। এদিকে রক্ষিতা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। পরে ১ নভেম্বর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করার পর তদন্তে নেমে হত্যাকাণ্ডের তথ্য উদ্‌ঘাটন করে পুলিশ। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের পর রক্ষিতাকে হত্যার অভিযোগে বাসাপ্পাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে আরো তদন্ত চলছে। আরটিভি/এসআর  
বিয়ে নিয়ে বিরোধ, জলপ্রপাতে ঘুরতে গিয়ে প্রেমিকার সঙ্গে যে কাণ্ড ঘটালেন যুবক
কত বুলডোজার আছে, আমার বুকের ওপর দিয়ে চালান: মমতা বন্দোপাধ্যায়
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, তোমাদের কাছে কতগুলো বুলডোজার আছে? এসো, আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। আমার শরীরের ওপর দিয়ে, আমার বুকের ওপর দিয়েই বুলডোজার চালিয়ে দাও। আমি দেখতে চাই তোমাদের কত সাহস! সংসদ সদস্য ও ভাইপো অভিষেক বন্দোপাধ্যায়ের বাসভবনে হামলা এবং কলকাতার কালীঘাটে ঐতিহ্যবাহী কালীপূজার আয়োজনে বাধার অভিযোগ তুলে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নেতাদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।  অভিষেক অভিযোগ করেন, শুক্রবার রাত ২টার দিকে কালীঘাট রোডে তার বাড়িতে হামলা চালিয়েছে বিজেপি-সমর্থিত দুর্বৃত্তরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের একটি অংশের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর এ হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি। ঘটনাটিকে প্রাণনাশের চেষ্টা বলেও উল্লেখ করেন ডায়মন্ড হারবারের এই সংসদ সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে অভিষেক লেখেন, দুই দিন ধরে একটানা নজরদারির পর আজ রাত ২টায় এভাবেই আমার বাড়িতে বিজেপির গুন্ডারা হামলা চালিয়েছে। ফুটেজ দেখুন এবং নিজেরাই বিচার করুন। একজন নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে যদি এমন ঘটনা ঘটতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের অবস্থা কেমন হতে পারে, তা কল্পনা করুন। গত ছয় মাসে আমার প্রাণনাশের এটি সপ্তম চেষ্টা। অথচ পুলিশের কোনও পদক্ষেপ নেই, বিচার বিভাগেরও কোনও হস্তক্ষেপ নেই। এদিকে কালীঘাট এলাকায় ঐতিহ্যবাহী কালীপূজার আয়োজনেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। তার দাবি, দীর্ঘদিন ধরে হয়ে আসা কয়েকটি পূজার অনুমতি বাতিল করা হয়েছে। অথচ নতুন করে আয়োজন করা একটি পূজাকে প্রধান সড়কে করার অনুমতি দেওয়া হয়েছে। এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে সাবেক মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এই এলাকাটি কালীপূজার শোভাযাত্রার ঐতিহ্যবাহী পথ, তবে কালীপূজা ও দীপাবলির ঠিক মুখে উদযাপনে কেন বাধা দেওয়া হচ্ছে? বিজেপির কথিত বুলডোজার ব্যবহারের হুমকির জবাবে নিজের চ্যালেঞ্জ পুনর্ব্যক্ত করে তৃণমূল নেত্রী বলেন, এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যেতে দেওয়ার চেয়ে তিনি নিজে তার মুখোমুখি হতে প্রস্তুত। আরটিভি/এসআর  
কত বুলডোজার আছে, আমার বুকের ওপর দিয়ে চালান: মমতা বন্দোপাধ্যায়
আরও পড়ুন
এবার আরও ভয়ংকর সক্ষমতার মিসাইল তৈরির পথে ইরান!
ইরানের কেশম দ্বীপে ফের হামলা, আলোচনায় অগ্রগতির দাবি ট্রাম্পের
৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব
বৈঠকে পুতিনের হাতে খামেনির গোপন চিঠি তুলে দিলেন ইরানের নিরাপত্তাপ্রধান