ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

বিয়ে নিয়ে বিরোধ, জলপ্রপাতে ঘুরতে গিয়ে প্রেমিকার সঙ্গে যে কাণ্ড ঘটালেন যুবক

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম
ছবি: সংগৃহীত

চার বছরের সম্পর্ক ২৩ বছর বয়সী তরুণী রক্ষিতা সারিকার ও ২৯ বছর বয়সী বাসাপ্পা সাতান্নাভারের। কিন্তু বিয়ে কথা বললেই বেঁকে বসে প্রেমিকা। এর জেরে রক্ষিতাকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে সাতান্নাভারের বিরুদ্ধে।

ভারতের কর্ণাটক রাজ্যের গোকাক জলপ্রপাতে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে রক্ষিতাকে শ্বাসরোধ করে হত্যার পরে জলপ্রপাতের কাছের একটি পাহাড়ি ঢালে তার মরদেহ ফেলে পালিয়ে যান অভিযুক্ত।

অভিযুক্ত বাসাপ্পা সাতান্নাভার ভারতের সশস্ত্র সীমা বলের (এসএসবি) বিহারে অবস্থিত ২১তম ব্যাটালিয়নের একজন কনস্টেবল। তার বাড়ি কর্ণাটকের বেলগাভি জেলায়।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রক্ষিতা ও বাসাপ্পার মধ্যে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বাসাপ্পা তাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তবে বিয়ে নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ হতো।

পুলিশ জানায়, গত ২৮ অক্টোবর বিয়ে ও ভবিষ্যৎ নিয়ে আলোচনার কথা বলে রক্ষিতাকে গোকাক জলপ্রপাতে ঘুরতে নিয়ে যান বাসাপ্পা। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাসাপ্পা রক্ষিতাকে মারধর করেন, কানে আঘাত করেন এবং পরে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে জলপ্রপাতের কাছের একটি পাহাড়ি ঢালে মরদেহ ফেলে ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে যান বলেও অভিযোগ করে পুলিশ।

এদিকে রক্ষিতা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। পরে ১ নভেম্বর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করার পর তদন্তে নেমে হত্যাকাণ্ডের তথ্য উদ্‌ঘাটন করে পুলিশ। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের পর রক্ষিতাকে হত্যার অভিযোগে বাসাপ্পাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে আরো তদন্ত চলছে।

আরটিভি/এসআর


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কত বুলডোজার আছে, আমার বুকের ওপর দিয়ে চালান: মমতা বন্দোপাধ্যায়
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, তোমাদের কাছে কতগুলো বুলডোজার আছে? এসো, আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। আমার শরীরের ওপর দিয়ে, আমার বুকের ওপর দিয়েই বুলডোজার চালিয়ে দাও। আমি দেখতে চাই তোমাদের কত সাহস! সংসদ সদস্য ও ভাইপো অভিষেক বন্দোপাধ্যায়ের বাসভবনে হামলা এবং কলকাতার কালীঘাটে ঐতিহ্যবাহী কালীপূজার আয়োজনে বাধার অভিযোগ তুলে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নেতাদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।  অভিষেক অভিযোগ করেন, শুক্রবার রাত ২টার দিকে কালীঘাট রোডে তার বাড়িতে হামলা চালিয়েছে বিজেপি-সমর্থিত দুর্বৃত্তরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের একটি অংশের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর এ হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি। ঘটনাটিকে প্রাণনাশের চেষ্টা বলেও উল্লেখ করেন ডায়মন্ড হারবারের এই সংসদ সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে অভিষেক লেখেন, দুই দিন ধরে একটানা নজরদারির পর আজ রাত ২টায় এভাবেই আমার বাড়িতে বিজেপির গুন্ডারা হামলা চালিয়েছে। ফুটেজ দেখুন এবং নিজেরাই বিচার করুন। একজন নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে যদি এমন ঘটনা ঘটতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের অবস্থা কেমন হতে পারে, তা কল্পনা করুন। গত ছয় মাসে আমার প্রাণনাশের এটি সপ্তম চেষ্টা। অথচ পুলিশের কোনও পদক্ষেপ নেই, বিচার বিভাগেরও কোনও হস্তক্ষেপ নেই। এদিকে কালীঘাট এলাকায় ঐতিহ্যবাহী কালীপূজার আয়োজনেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। তার দাবি, দীর্ঘদিন ধরে হয়ে আসা কয়েকটি পূজার অনুমতি বাতিল করা হয়েছে। অথচ নতুন করে আয়োজন করা একটি পূজাকে প্রধান সড়কে করার অনুমতি দেওয়া হয়েছে। এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে সাবেক মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এই এলাকাটি কালীপূজার শোভাযাত্রার ঐতিহ্যবাহী পথ, তবে কালীপূজা ও দীপাবলির ঠিক মুখে উদযাপনে কেন বাধা দেওয়া হচ্ছে? বিজেপির কথিত বুলডোজার ব্যবহারের হুমকির জবাবে নিজের চ্যালেঞ্জ পুনর্ব্যক্ত করে তৃণমূল নেত্রী বলেন, এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যেতে দেওয়ার চেয়ে তিনি নিজে তার মুখোমুখি হতে প্রস্তুত। আরটিভি/এসআর  
কত বুলডোজার আছে, আমার বুকের ওপর দিয়ে চালান: মমতা বন্দোপাধ্যায়
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
শুধু পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর নয়, বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দরও ‘পুনরুদ্ধার’ করা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে।
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
ভারতে ২৫ হাজার ইঁদুরের অদ্ভুত মন্দির, তাদের উচ্ছিষ্টই ভক্তদের পবিত্র প্রসাদ!
ভারতের মন্দির বলতেই চোখের সামনে ভেসে ওঠে হিন্দু ধর্মের দেবদেবীর মূর্তি, কারুকার্যময় স্থাপত্য আর নানা ধর্মীয় আচার।
ভারতে ২৫ হাজার ইঁদুরের অদ্ভুত মন্দির, তাদের উচ্ছিষ্টই ভক্তদের পবিত্র প্রসাদ!
কাশ্মীরে হারিয়ে যাচ্ছে ‘লাল সোনা’ খ্যাত জাফরান
বিশ্বের সবচেয়ে দামি মসলাগুলোর একটি জাফরান।
কাশ্মীরে হারিয়ে যাচ্ছে ‘লাল সোনা’ খ্যাত জাফরান
রাশিয়ার তেলবাহী জাহাজ চালিয়ে ব্রিটেনে আটক ভারতীয় নাবিক
রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহনের অভিযোগে আন্তর্জাতিক জলসীমা থেকে একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাজ্য।
রাশিয়ার তেলবাহী জাহাজ চালিয়ে ব্রিটেনে আটক ভারতীয় নাবিক
আরও পড়ুন
কত বুলডোজার আছে, আমার বুকের ওপর দিয়ে চালান: মমতা বন্দোপাধ্যায়
ভারতে ২৫ হাজার ইঁদুরের অদ্ভুত মন্দির, তাদের উচ্ছিষ্টই ভক্তদের পবিত্র প্রসাদ!
রাশিয়ার তেলবাহী জাহাজ চালিয়ে ব্রিটেনে আটক ভারতীয় নাবিক
বাংলাদেশিদের জন্য সহজ হয়ে গেল ভারতীয় ভিসার আবেদন