ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পকে নোবেল উপহার দিয়ে কী পেলেন মাচাদো

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এক ব্যতিক্রমী উপহার নিয়ে নিজের প্রাপ্ত নোবেল শান্তি পুরস্কারের পদক। তবে এই প্রতীকী উদ্যোগের বিনিময়ে তিনি ট্রাম্পের নামখচিত একটি সরকারি উপহারব্যাগ ছাড়া দৃশ্যমান কোনো রাজনৈতিক অগ্রগতি পাননি।

হোয়াইট হাউস থেকে বেরিয়ে পেনসিলভানিয়া অ্যাভিনিউ পার হওয়ার সময় মাচাদোর হাতে একটি লাল রঙের উপহারব্যাগ দেখা যায়, যাতে সোনালি অক্ষরে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর ছাপা ছিল। ব্যাগটিতে কী ছিল, তা জানা যায়নি।

নিকোলাস মাদুরোর কঠোর সমালোচক মাচাদো গত বছর ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের জন্য নোবেল শান্তি পুরস্কার পান। তিনি আশা করেছিলেন, পদকটি উপহার দেওয়ার মাধ্যমে মাদুরো-পরবর্তী নেতৃত্বের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন আদায় করা যাবে। বর্তমানে তিনি ওই নেতৃত্বের দৌড়ে থাকা দুই প্রধান ব্যক্তিত্বের একজন।

সাক্ষাৎ নিয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, মারিয়া আমার করা কাজের জন্য আমাকে তার নোবেল শান্তি পুরস্কারটি উপহার দিয়েছেন। এটি পারস্পরিক সম্মানের এক অসাধারণ নিদর্শন।

তবে নোবেল কমিটি দ্রুতই স্পষ্ট করে জানায়, নোবেল পদক উপহার বা হস্তান্তর করা গেলেও বিজয়ীর উপাধি স্থানান্তরযোগ্য নয়। অসলোভিত্তিক নোবেল পিস সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, একটি পদকের মালিক বদলাতে পারে, কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর পরিচয় বদলায় না।

মাচাদো বৈঠকটিকে ‘ঐতিহাসিক’ ও ‘অসাধারণ’ আখ্যা দিয়ে বলেন, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় প্রতিষ্ঠান পুনর্গঠন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়ার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে।

তবে বাস্তবে ট্রাম্প প্রশাসনের অবস্থানে কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, ভেনেজুয়েলার নেতৃত্ব দেওয়ার মতো পর্যাপ্ত সমর্থন মাচাদোর নেই এ বিষয়ে প্রেসিডেন্টের আগের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন বর্তমানে নিকোলাস মাদুরোর সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দিচ্ছে। এই অবস্থানের কারণে মাদুরো-বিরোধী অনেক নেতা হতাশ হলেও, হোয়াইট হাউস জানিয়েছেস্থিতিশীলতা ও বাস্তবতার বিবেচনায় রদ্রিগেজকেই যুক্তরাষ্ট্র কাজ করার উপযোগী মনে করছে।

সব মিলিয়ে, নোবেল পদক উপহার দেওয়ার প্রতীকী উদ্যোগ সত্ত্বেও মাচাদোর জন্য ট্রাম্প প্রশাসনের নীতিগত সমর্থন আদায় এখনো অনিশ্চিতই রয়ে গেছে।

সূত্র : সিএনএন

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি জোটের
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব ‘দৃঢ়ভাবে’ দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। সাম্প্রতিক এসব হামলায় সৌদি আরবের তিনটি শহরে ১৩ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন।
কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি জোটের
আমেরিকায় যে ৭ ভুলে বছরে বাড়তে পারে হাজার ডলারের খরচ
অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, লাল বাতি বা স্টপ সাইনে পুরোপুরি না থামা, গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ না করা, টোল বা পার্কিংয়ের জরিমানা সময়মতো পরিশোধ না করা এবং বীমার মূল্য তুলনা না করার কারণে বছরে উল্লেখযোগ্য অতিরিক্ত খরচ হতে পারে।
আমেরিকায় যে ৭ ভুলে বছরে বাড়তে পারে হাজার ডলারের খরচ
নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট লটারির শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর, আবেদন করবেন যেভাবে
নিউইয়র্কের ব্রুকলিনের কনি আইল্যান্ডে ২৪টি অ্যাফোর্ডেবল অ্যাপার্টমেন্টের লটারি চলছে। ২৯০৫ ওয়েস্ট ১৭তম স্ট্রিটের নতুন আবাসিক ভবনের এসব অ্যাপার্টমেন্টের মাসিক রেন্ট শুরু হচ্ছে ১ হাজার ৬৮১ ডলার থেকে। যোগ্য আবেদনকারীদের আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৯ সেপ্টেম্বর ২০২৬।
নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট লটারির শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর, আবেদন করবেন যেভাবে
মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মহড়া, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
মার্কিন বিমানবাহিনীর সেক্রেটারি ট্রয় মেইঙ্ক বলেছেন, যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের কাছে বর্তমানে কক্ষপথে থাকা ‘অন-অরবিট স্পেস কন্ট্রোল উইপনস’ বা মহাকাশ নিয়ন্ত্রণ অস্ত্র রয়েছে। তার ভাষ্য, এসব অস্ত্র শত্রুপক্ষের হামলা থেকে মার্কিন সামরিক বাহিনীকে সুরক্ষিত রাখতে সক্ষম। 
মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মহড়া, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ধ্বংস
ইরানের ধারাবাহিক হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বহু সামরিক বিমান, ড্রোন ও ঘাঁটি ধ্বংস কিংবা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) পর্যবেক্ষণ সংস্থার এক প্রতিবেদনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ধ্বংস
আরও পড়ুন
এবার চাঁদের মালিকানা দাবি ট্রাম্পের
সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলা, ইরানকে দায়ী করলেন ট্রাম্প
তেলাপোকার দুধের শক্তি থেকে চুমুর সংজ্ঞা, ইগনোবেলে অদ্ভুত সব আবিষ্কার
নিউইয়র্কে ট্রাম্পের শৈশবকালের বাড়ি সংস্কার করে ১৯ লাখ ডলারে বিক্রি