ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মহড়া, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম
প্রতীকী ছবি। সংগৃহীত

প্রথমবারের মতো প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমানবাহিনীর সেক্রেটারি ট্রয় মেইঙ্ক বলেছেন, যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের কাছে বর্তমানে কক্ষপথে থাকা ‘অন-অরবিট স্পেস কন্ট্রোল উইপনস’ বা মহাকাশ নিয়ন্ত্রণ অস্ত্র রয়েছে। তার ভাষ্য, এসব অস্ত্র শত্রুপক্ষের হামলা থেকে মার্কিন সামরিক বাহিনীকে সুরক্ষিত রাখতে সক্ষম।

মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারে এয়ার, স্পেস অ্যান্ড সাইবার কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় মেইঙ্ক এ তথ্য জানান। তবে তিনি অস্ত্রগুলোর ধরন, সংখ্যা, অবস্থান কিংবা কখন সেগুলো কক্ষপথে পাঠানো হয়েছে—কোনোটিই প্রকাশ করেননি। এমনকি এসব অস্ত্র ইতোমধ্যে পরীক্ষিত হয়েছে কি না, সেই প্রশ্নেরও বিস্তারিত উত্তর দেননি।

মেইঙ্কের এই ঘোষণা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ এতদিন যুক্তরাষ্ট্র মহাকাশযুদ্ধের জন্য বিভিন্ন সক্ষমতা তৈরির কথা বললেও কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি এত সরাসরি প্রকাশ্যে স্বীকার করেনি। বিশেষজ্ঞদের মতে, এর মাধ্যমে মহাকাশ এখন ভবিষ্যৎ সামরিক সংঘাতের আরও গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে সামনে চলে এসেছে।

মার্কিন সামরিক ব্যবস্থায় মহাকাশের গুরুত্ব ইতোমধ্যে অনেক বেড়েছে। যোগাযোগ, নেভিগেশন, ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ, গোয়েন্দা নজরদারি এবং সামরিক লক্ষ্য নির্ধারণে স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে কোনো বড় সংঘাতে প্রতিপক্ষের স্যাটেলাইট অকার্যকর করা গেলে তার সামরিক সক্ষমতার ওপর বড় প্রভাব পড়তে পারে।

তবে যুক্তরাষ্ট্র কী ধরনের অস্ত্র কক্ষপথে রেখেছে, তা এখনো স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের ধারণা, এগুলো সরাসরি কোনো স্যাটেলাইট ধ্বংস করার কাইনেটিক অস্ত্র না হয়ে ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জাম, যেমন জ্যামার বা অন্য কোনো নন-কাইনেটিক ব্যবস্থা হতে পারে। কারণ স্যাটেলাইট ধ্বংস করলে বিপুল পরিমাণ মহাকাশের ধ্বংসাবশেষ তৈরি হতে পারে, যা নিজেদের স্যাটেলাইটের জন্যও ঝুঁকি তৈরি করবে।

মহাকাশ নিয়ন্ত্রণের সক্ষমতার মধ্যে অবশ্য শুধু স্যাটেলাইট ধ্বংসের অস্ত্রই পড়ে না। শত্রুর স্যাটেলাইটের যোগাযোগ ব্যাহত করা, সেন্সর অকার্যকর করা বা মহাকাশভিত্তিক সামরিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার প্রযুক্তিও এর আওতায় পড়তে পারে। তাই ‘মহাকাশে অস্ত্র’ বলতে ঠিক কী বোঝানো হচ্ছে, তা নির্ভর করছে সংশ্লিষ্ট অস্ত্রের প্রকৃত সক্ষমতার ওপর।

যুক্তরাষ্ট্র এই সক্ষমতা বাড়ানোর পেছনে চীন ও রাশিয়ার মহাকাশভিত্তিক সামরিক কার্যক্রমকে বড় কারণ হিসেবে তুলে ধরছে। মার্কিন কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, দুই দেশই মার্কিন ও মিত্রদের স্যাটেলাইটকে নজরদারি, বাধাগ্রস্ত বা সম্ভাব্যভাবে আক্রমণ করার সক্ষমতা বাড়াচ্ছে। মার্কিন স্পেস ফোর্সের নিজস্ব মূল্যায়নেও চীনের দ্রুত বাড়তে থাকা মহাকাশ সক্ষমতা ও স্যাটেলাইটভিত্তিক সামরিক ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে।

এ ঘোষণার ফলে মহাকাশে নতুন অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। মহাকাশ নিরাপত্তা বিশেষজ্ঞ ভিক্টোরিয়া স্যামসনের মতে, যুক্তরাষ্ট্র এখন প্রকাশ্যে স্বীকার করায় চীন ও রাশিয়াও নিজেদের মহাকাশ অস্ত্র কর্মসূচির কথা সামনে আনার সুযোগ পেতে পারে। এতে একে অন্যের অস্ত্র মোতায়েনকে পরবর্তী পদক্ষেপের যুক্তি হিসেবে ব্যবহার করার ঝুঁকি রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের বক্তব্য হলো, এসব ব্যবস্থা প্রতিরোধ ও আত্মরক্ষার জন্য প্রয়োজন। মেইঙ্ক বলেছেন, মহাকাশ যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এবং দেশটিকে সেখানে স্বাধীনভাবে কার্যক্রম চালানোর সক্ষমতা ধরে রাখতে হবে। ফলে ভবিষ্যতের যুদ্ধ শুধু স্থল, আকাশ ও সমুদ্রে সীমাবদ্ধ না থেকে স্যাটেলাইট ও মহাকাশ নিয়ন্ত্রণের লড়াইয়েও ছড়িয়ে পড়তে পারে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
ফোর্ট হুডে ১৩ সেনাকে হত্যার দায়ে অভিযুক্ত সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়ার দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সামরিক বাহিনীতে এই পদ্ধতিতে এটিই হবে প্রথম মৃত্যুদণ্ড।
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশে সড়কে করমুক্ত লাল রঙের ডিজেল (রেড-ডাইড ডিজেল) ব্যবহারের সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
নিজের প্রশংসা করে প্রচারিত টেলিভিশন বিজ্ঞাপনে আর করদাতাদের অর্থ ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
হাম ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে রাজ্যজুড়ে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
হোয়াইট হাউস প্রেস সচিবের পদ ছাড়ার পর ফক্স নিউজে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট
যুক্তরাষ্ট্রের সাবেক হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলিন লেভিট এবার ফক্স নিউজে যোগ দিচ্ছেন।
হোয়াইট হাউস প্রেস সচিবের পদ ছাড়ার পর ফক্স নিউজে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট
আরও পড়ুন
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী