ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ইরানে দূতাবাস বন্ধ করল নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম
সংগৃহীত ছবি

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর ভয়াবহ সহিংসতা এবং পরিস্থিতির চরম অবনতি হওয়ায় তেহরানে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নিউজিল্যান্ড। শুক্রবার(১৬ জানুয়ারি) নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নিশ্চিত এই তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দূতাবাসের সমস্ত কূটনীতিককে ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে এবং তারা বাণিজ্যিক ফ্লাইটে নিরাপদ স্থানে পৌঁছেছেন। বর্তমানে তেহরান দূতাবাসের যাবতীয় কার্যক্রম তুরস্কের রাজধানী আঙ্কারায় স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন

নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স ইরানের নিরাপত্তা বাহিনীর চালানো ‘নির্মম দমন-পীড়নের’ কড়া নিন্দা জানিয়ে বলেছেন, তেহরানের সহিংস প্রতিক্রিয়ায় তার দেশ স্তম্ভিত। ইরানিদের শান্তিপূর্ণ প্রতিবাদ ও মতপ্রকাশের অধিকার থাকলেও তা বর্তমানে বুলেটের মাধ্যমে দমন করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় নিউজিল্যান্ড সরকার তাদের নাগরিকদের অনতিবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে এবং দেশটিতে সব ধরনের ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

নিউজিল্যান্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, তীব্র যোগাযোগ বিভ্রাটের কারণে ইরানে থাকা বিদেশি নাগরিকদের জন্য তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা অসম্ভব হয়ে পড়েছে। ওয়েলিংটনে অবস্থিত ইরানি দূতাবাসের কাছে সরাসরি উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি নিউজিল্যান্ড ইঙ্গিত দিয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা তেহরানে ফিরবে না।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন: ট্রাম্পকে সিরিয়ার প্রেসিডেন্ট
সিরিয়ার দখলকৃত গোলান মালভূমি ইসরায়েলকে লিখে দেওয়ার চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন তার নিজ দেশের অঙ্গরাজ্য নিউ জার্সি তাদের দিয়ে দেন—এমন এক কৌতুকের স্মৃতিচারণ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। 
ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন: ট্রাম্পকে সিরিয়ার প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আন্তর্জাতিক তেলের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে নিজেদের শর্ত মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইরান।
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান
আফগানিস্তানের অভ্যন্তরে ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে আবারও বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান।
আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। 
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
জাতিসংঘে ওপেনএআই’র বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
আলবানিজ বলেন, ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টমানের সঙ্গে কথা বলে তিনি এই ঘটনায় অস্ট্রেলিয়ার চরম উদ্বেগের কথা জানিয়েছেন।
জাতিসংঘে ওপেনএআই’র বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
আরও পড়ুন
বিপন্ন কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বার্ড অব দ্য ইয়ার
ইরানের তেলবাহী দুটি ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা
‘আমেরিকা ও ইসরায়েলের ২০০টির বেশি বিমান ভূপাতিত করেছে ইরান’
ভারতের চার কোম্পানি ও তিন নাগরিকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা