ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মেয়ের জামাইকে খুশি করতে ১৩৭৪ পদ রান্না করলেন শাশুড়ি!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম
সংগৃহীত ছবি

ভারতের অন্ধ্রপ্রদেশের কনসীমা জেলায় জামাই আদরের এক অবিশ্বাস্য ও চোখ ধাঁধানো আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মামিডিকুদুরু মণ্ডলের আদুরু গ্রামের বাসিন্দা বিজ্জাপু বেঙ্কট রত্নম ও তার স্ত্রী সুশীলা তাদের মেয়ে কীর্তিশ্রীর স্বামী বোদ্দু সাই শরথের প্রথম শ্বশুরবাড়ি আগমন উপলক্ষে এক রাজকীয় ভোজের আয়োজন করেন। সংক্রান্তি উৎসবকে কেন্দ্র করে আয়োজিত এই ভোজে টেবিলে সাজানো ছিল মোট ১৩৭৪ পদের খাবার যা দেখে খোদ জামাই বিস্ময় প্রকাশ করেছেন।

খাবারের দীর্ঘ তালিকায় ছিল নানা পদের বিরিয়ানি থেকে শুরু করে বার্গার, বিভিন্ন ভাজা খাবার, হরেক রকমের মিষ্টি, তাজা ফলের রস এবং গোধাবরী বদ্বীপ অঞ্চলের বিখ্যাত সব ঐতিহ্যবাহী পদ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সারি সারি টেবিলে থরে থরে সাজানো খাবারের সামনে বসে আছেন নবদম্পতি।

আরও পড়ুন

তবে এই বিপুল পরিমাণ খাবারের অপচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা। অনেক নেটিজেন মন্তব্য করেছেন এত পদের খাবার একজন মানুষের পক্ষে খাওয়া অসম্ভব এবং এই খাবারগুলো অভাবী শিশুদের মধ্যে বিলিয়ে দিলে তা আরও বেশি মহৎ কাজ হতো। কেউ কেউ আবার বিষয়টিকে নিছক আভিজাত্যের প্রদর্শন বলে কটাক্ষ করেছেন। এর আগে তেনালি শহরেও এক পরিবার তাদের জামাইয়ের জন্য ১৫৮টি পদ তৈরি করে আলোচনায় এসেছিল কিন্তু ১৩৭৪ পদের এই রেকর্ড সব কিছুকে ছাড়িয়ে গেছে।

গোধাবরী অঞ্চলের এই জাঁকজমকপূর্ণ রীতিটি যেমন ঐতিহ্যের গর্ব হিসেবে পরিচিত তেমনি আধুনিক সময়ে সম্পদের অপচয় নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। একদিকে শ্বশুরবাড়ির আন্তরিকতা ও ভালোবাসার প্রশংসা করা হলেও অন্যদিকে লোকদেখানো আয়োজনের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছেন সচেতন নাগরিকরা।

আরটিভি/এমএইচজে/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
২০২২ সালে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউক্রেনের সাবেক এক সেনা কর্মকর্তার বিচার শুরু হয়েছে জার্মানিতে।
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
আরও পড়ুন
রান্নার আগে চাল কতবার পানি ধোয়া উচিত
যেভাবে মজাদার চিকেন চপ, ঘরেই বানাবেন সহজ রেসিপিতে
পেশওয়ারি বিফ রান্নার রেসিপি জেনে নিন
যেভাবে তৈরি করবেন আলুর নাগেট