ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র চালুর প্রস্তুতি জাপানের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম
বিশ্বের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র চালুর প্রস্তুতি জাপানের। ছবি: সংগৃহীত

ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের ১৫ বছর পূর্তির প্রাক্কালে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে জাপান। নিগাতা প্রদেশের কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক কেন্দ্রের একটি রিঅ্যাক্টর শিগগিরই চালু করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) পরিচালিত এই কেন্দ্রে সাতটি রিঅ্যাক্টর সম্পূর্ণ চালু হলে উৎপাদন হবে ৮ দশমিক ২ গিগাওয়াট বিদ্যুৎ, যা কয়েক মিলিয়ন পরিবারের চাহিদা মেটাতে সক্ষম। তবে ২০১১ সালের ফুকুশিমা দুর্ঘটনার পর থেকে কেন্দ্রটি বন্ধ ছিল।

সরকার বলছে, বিদ্যুৎ ঘাটতি মোকাবিলা, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং কার্বন নিঃসরণ কমাতে পারমাণবিক শক্তিতে ফেরার বিকল্প নেই। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে রয়েছে তীব্র উদ্বেগ।

আরও পড়ুন

কেন্দ্রটির ৩০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী প্রায় ৪ লাখ ২০ হাজার মানুষের অনেকেই বলছেন, জরুরি পরিস্থিতিতে সরিয়ে নেওয়ার পরিকল্পনা কার্যকর নয়।

কারিওয়া গ্রামের বাসিন্দা রিউসুকে ইয়োশিদা বলেন, শীতকালে রাস্তা বন্ধ হয়ে যায়। বৃদ্ধ ও অসুস্থ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। এদিকে এক সরকারি জরিপে দেখা গেছে, কেন্দ্রের আশপাশের ৬০ শতাংশের বেশি মানুষ পুনরায় চালুর বিরোধিতা করছেন।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত এই কেন্দ্র চালু করা সরকারের জন্য বড় ঝুঁকি। তবু জ্বালানি সংকট মোকাবিলায় জাপান সরকার পারমাণবিক বিদ্যুতে ফেরার পথেই এগোচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরটিভি/এমএইচজে/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
আরও পড়ুন
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
‘প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগ’
প্রশিক্ষণ নিতে জাপানে যাচ্ছেন দেশের ১৭ বিচারক ও ৬ আইনজীবী
জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প