ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ স্কুলশিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ স্কুলশিক্ষার্থী। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দক্ষিণে ভ্যান্ডারবিল পার্কের কাছে মিনিবাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১১ স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৫ জন। যাদেরকে স্থানীয় সেবোকেং ও কোপানাং হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সরকারি সম্প্রচারমাধ্যম সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে।

দক্ষিণ আফ্রিকার সড়ক নিরাপত্তা নিয়ে অনেক আগে থেকেই সমালোচনা রয়েছে। এক পরিসংখ্যানে দেখা যায়, গত বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১,৪১৮ জন।

আরও পড়ুন

দেশটির পরিবহন মন্ত্রী বারবারা ক্রেসি বলেন, দক্ষিণ আফ্রিকার পরিবহন মন্ত্রণালয় সড়ক নিরাপত্তা উন্নয়নে কাজ করছে, তবে বেপরোয়া চালনা, অতিরিক্ত গতি এবং মদ্যপান করে গাড়ি চালানো মৃত্যুর প্রধান কারণ বলে তারা মনে করে।

গাড়ি চালানোর ক্ষেত্রে মদ খাওয়ার যে সীমা এখনকার আইনে আছে, তা তুলে দিয়ে একেবারে ‘শূন্য সহনশীলতা’ চালুর সময় হয়ে গেছে।

সূত্রঃ রয়টার্স

আরটিভি/এমআই/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
আরও পড়ুন
সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
স্বামীর মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা, মুহূর্তেই পিষে দিলো ট্রাক
শ্বশুরবাড়ি থেকে ফেরা হলো না ছাত্রদল নেতার, পথেই নিভল প্রাণ