ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আছে বাড়ি-গাড়ি ও পার্ট-টাইম সুদের ব্যবসা, কে এই কোটিপতি ভিক্ষুক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম
আছে বাড়ি-গাড়ি ও পার্ট-টাইম সুদের ব্যবসা, কে এই কোটিপতি ভিক্ষুক। ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশ সরকার ইন্দোরে ভিক্ষুক উচ্ছেদ অভিযান চালানোর সময় মঙ্গিলাল নামে এক ভিক্ষুকের খোঁজ পেয়েছে- যিনি কি না ভিক্ষা করে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন।

জানা গেছে, ইন্দোর শহরের বিভিন্ন প্রান্তে মঙ্গলিলের তিনটি পাকা বাড়ি রয়েছে। এমনকী তিনি দুস্থদের ঋণও দিয়ে থাকেন। এ ছাড়া তিনি মধ্যপ্রদেশ সরকার এবং রেড ক্রসের যৌথ উদ্যোগের অংশ হিসেবে একটি ওয়ামন বিএইচকে ফ্ল্যাটেরও সুবিধাভোগীও।

তবে তিনি ভিক্ষা করা বন্ধ করেননি। একটি কাঠের কার্ড ব্যবহার করে ইন্দোরের রাস্তায় নিয়মিত ভিক্ষা করেন মঙ্গলিল। রাজ্যের নারী ও শিশু উন্নয়ন দল মঙ্গলিলকে শনাক্ত করার পর থেকেই এই ভিক্ষুক এখন ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আরও পড়ুন

জানা গেছে, মঙ্গিলালের তিনটি অটোরিকশা রয়েছে- যেগুলো তিনি ভাড়া দেন। এছাড়াও তার একটি মারুতি সুজুকি ডিজায়ার গাড়ি আছে। তার আবাসিক সম্পত্তির মধ্যে ইন্দোরের ভগত সিং নগর, শিবনগর এবং আলওয়াসে তিনটি তিনতলা করে বাড়ি রয়েছে।

গাড়ি এবং অটো ভাড়া দেওয়ার পাশাপাশি, মঙ্গিলাল ইন্দোরের সরফা বাজার এলাকার লোকদের সুদের বিনিময়ে ঋণ দিয়েও অর্থ উপার্জন করেন। তিনি নিয়মিত সরফায় যান এবং মানুষের কাছ থেকে ৪০০-৫০০ টাকা সংগ্রহ করেন, যার ফলে তিনি সেখানে একটি পরিচিত মুখ হয়ে উঠেছেন।

মঙ্গিলালকে শনাক্ত করার পর জেলা নোডাল অফিসার সংবাদমাধ্যমকে জানান, বেশ কয়েকজন এই ভিক্ষুকের বিরুদ্ধে রাজ্য প্রশাসনের কাছে অভিযোগ করেছিল। ফলস্বরূপ, নারী ও শিশু উন্নয়ন দপ্তরের দল তাকে শনাক্ত করে।

এদিকে জেলা প্রোগ্রাম অফিসার রাজীশ সিনহা বলেছেন, রাজ্য প্রশাসন ভিক্ষুক তাড়াতে কঠোর অভিযান অব্যাহত রাখবে। এমনকী যারা ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করবে বা এর সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ করবে।

আরটিভি/এমএইচজে/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আরও পড়ুন
তিন মাসে নতুন কোটিপতি অ্যাকাউন্ট ৫ হাজার ৭৭
মৃত্যুর পর ভিক্ষুকের বাড়ি ও ব্যাংক থেকে মিলল ১০ লাখ টাকা
ভিক্ষুকের কাছে মিলল ৫৭ লাখ টাকা, ঘটনা কী
নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ঘরে নিয়ে যান দুই যুবক, অতঃপর...