ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ঠান্ডা পানিতে নামলেন না উদ্ধারকর্মী, ৭০ ফুট গভীর গর্তে পড়ে যুবকের মর্মান্তিক মৃত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের নয়ডায় ৭০ ফুট গভীর পানিভরা গর্তে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এবং ঝুঁকিপূর্ণ এই অজুহাতে সময়মতো উদ্ধারকাজে নামেননি। নিহত যুবকের নাম যুবরাজ মেহতা (২৭)। তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার মধ্যরাতে ঘন কুয়াশার মধ্যে নয়ডার সেক্টর–১৫০ এলাকায় গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন যুবরাজ। এ সময় তাঁর গাড়ি একটি নিচু সীমানা প্রাচীরে ধাক্কা খেয়ে একটি পরিত্যক্ত নির্মাণস্থলের গভীর জলাবদ্ধ গর্তে পড়ে যায়। গর্তটির গভীরতা প্রায় ৭০ ফুট।

গাড়িটি পানিতে ডুবে যেতে থাকলে যুবরাজ বের হয়ে গাড়ির ছাদের ওপর উঠে দাঁড়াতে সক্ষম হন। সেখান থেকেই তিনি তাঁর বাবা রাজ কুমার মেহতাকে ফোন করে উদ্ধারের আকুতি জানান। রাজ কুমার মেহতা বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর সময় তাঁর ছেলে জীবিত ছিলেন, কিন্তু কেউ গর্তে নামতে সাহস করেননি।

প্রত্যক্ষদর্শী মনিন্দর নামে এক পথচারী নিজের কোমরে দড়ি বেঁধে উদ্ধারের চেষ্টা করলেও অন্ধকার ও গভীরতার কারণে ব্যর্থ হন। তাঁর অভিযোগ, পুলিশ ও জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পানিতে নামতে অস্বীকৃতি জানান। প্রায় দুই ঘণ্টা ধরে যুবরাজের সাহায্যের চিৎকার শোনা গেলেও পরে তিনি নিস্তব্ধ হয়ে যান।

পুলিশ জানায়, বিশেষ প্রশিক্ষিত ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় নেয়। ধারণা করা হচ্ছে, রাত আনুমানিক আড়াইটার দিকে যুবরাজের মৃত্যু হয়। দুর্ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর ভোরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার হেমন্ত উপাধ্যায় বলেন, পানির গভীরতা, কম দৃশ্যমানতা ও পানির নিচে ধ্বংসাবশেষ থাকার কারণে প্রশিক্ষণহীন কাউকে নামানো ঝুঁকিপূর্ণ ছিল।

আরও পড়ুন

ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, গর্তটি দীর্ঘদিন ধরে অরক্ষিত ছিল এবং কুয়াশার মধ্যেও কোনো প্রতিফলক চিহ্ন বা সতর্কতা ব্যবস্থা ছিল না। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজন স্থানীয় রিয়েল এস্টেট ডেভেলপারের বিরুদ্ধে মামলা করেছে।

ঘটনার পর গর্তটি দ্রুত ভরাট করে ফেলা হওয়ায় প্রমাণ নষ্টের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। কয়েকজন শীর্ষ কর্মকর্তা অপসারণ করা হয়েছে এবং উত্তর প্রদেশ সরকার একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
ইতালির মিলানে রাস্তার পাশে একটি গাছের নিচে নীল প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলে রাখা এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরবে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
ভারতে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১১
ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে পাঁচজনকে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
ভারতে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১১
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
আরও পড়ুন
খেলা চলাকালে বজ্রপাতে ফুটবলারের মর্মান্তিক মৃত্যু
ছেলেকে স্টেশনে পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না বাবার