ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

মিষ্টির দোকানে ঢুকে পড়ল বাঘ, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০২:২৩ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি

কেন্দ্রশাসিত অঞ্চল দামানের একটি মিষ্টির দোকানে ঢুকে পড়া একটি চিতা বাঘকে প্রায় ১০ ঘন্টার উদ্ধার অভিযানের পর নিরাপদে আটকে করেছে বন বিভাগ। মঙ্গলবার(২০ জানুয়ারি) সকালে ভারতের গুজরাটের নিকটবর্তী দামানে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ভারতীয় বন বিভাগের কর্মকর্তারা।

বন বিভাগ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে তারা খবর পান যে নানি দামান এলাকার একটি বাজারে অবস্থিত মিষ্টির দোকানের ভেতরে একটি চিতা বাঘ ঢুকে পড়েছে। খবর পেয়ে পুলিশ এবং বন বিভাগে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলেন। খবর এনডিটিভি'র।

উদ্ধার অভিযানের সময় দেখা যায়, বাঘটি ভবনের তৃতীয় তলার সিঁড়িতে বসে রয়েছে। বন বিভাগের উদ্ধারকারী দল ট্র্যাংকুলাইজার গান, জাল এবং একটি খাঁচা ব্যবহার করে অভিযান চালায়। তবে বাঘটি পুরো সময়জুড়ে আক্রমণাত্মক ছিল এবং একাধিকবার বনকর্মীদের ওপর হামলার চেষ্টা করে।

আরও পড়ুন

এই সময় বন বিভাগের এক কর্মী সামান্য আহত হন। তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল অবস্থায় আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় গুজরাটের ভালসাদ বন বিভাগকে জানানো হয় এবং মহারাষ্ট্রের দাহানু থেকে একটি দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে ডাকা হয়। পরে দাহানু দলের সদস্যরা বাঘটিকে ট্র্যাংকুলাইজ করেন এবং একটি ট্র্যাপ খাঁচায় বন্দি করা হয়। উদ্ধার অভিযানের সময় জেলা কালেক্টর সৌরভ মিশ্রসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

আরটিভি/এমআই/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ২৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। নির্বাচনে বর্তমান রিপাবলিকান সিনেটর ডার্বি হিলসকে পরাজিত করেছেন ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থী। 
যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী
‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধাক্কা খাওয়ার পর এই ভিডিওটি নিজেদের এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস।
‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে
স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে প্রার্থনা
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার পর স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে বসে প্রার্থনা করার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।
স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে প্রার্থনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকদের মধ্যে জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। কানেকটিকাটের স্টেট সিনেটর এমডি মাসুদুর রহমানও পুনর্নির্বাচিত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রাথমিক ফলাফলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক
১৭৮ বছরের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর পেল উইসকনসিন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে উইসকনসিনের পরবর্তী গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ডেভিড ক্রাউলি। এর মধ্য দিয়ে অঙ্গরাজ্যটির ১৭৮ বছরের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হতে যাচ্ছেন তিনি। 
১৭৮ বছরের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর পেল উইসকনসিন