ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

হোটেলে প্রেমিকের সঙ্গে স্ত্রী, হাতেনাতে ধরলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

উত্তরপ্রদেশের ঝাঁসিতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে এক স্বামী তার স্ত্রীর সঙ্গে হোটেলে প্রেমিককে হাতেনাতে ধরে ফেলেছেন। ঘটনা এমন, স্ত্রী তার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে হোটেলে গিয়ে প্রেমিকের সঙ্গে একান্ত সময় কাটাতে গিয়েছিলেন। কিন্তু সেই হোটেলে স্বামী পিছু নিয়ে পৌঁছালে তিনি দু’জনকে হাতেনাতে ধরেন।

ভিডিওতে দেখা যায়, স্বামী ধাওয়া করে এসে হোটেল থেকে প্রেমিক-স্ত্রীকে বের করে দেন। ওই বধূ তখন পোশাক পরতে পরতে বেরিয়ে আসেন এবং এরপর শুরু হয় বাগবিতণ্ডা। ঘটনাস্থলে অনেক লোক জমায়েত হয়। স্ত্রী দাবি করেন, তিনি দু’বছর ধরে স্বামীর সঙ্গে থাকতে পারেননি, তাই একাকিত্ব কাটাতে অন্য কারো সঙ্গে জড়িয়েছেন। কিন্তু লোকজনের প্রশ্নবাণে পড়ে মহিলা বিশৃঙ্খল পরিস্থিতির মুখে পড়েন।

ঘটনার ভিডিও ‘ঘর কা কলেশ’ নামে এক একাউন্ট থেকে ভাইরাল হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত বহু মানুষ দেখেছেন এবং তা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ মজার মজার মন্তব্য করছেন, কেউ স্বামীর মানসিক অবস্থার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, আবার অনেকে বধূর সিদ্ধান্তকে নিন্দা করেছেন।

এক নেটাগরিক বলেন, এ কেমন অসভ্যতা! পরকীয়ার ঘটনা যেন দিন দিন বেড়ে চলেছে।

অন্যজন মজা করে লিখেছেন, এই সব মজা দেখার জন্যই তো সোশ্যাল মিডিয়ায় থাকা।

আবার কেউ বধূর পক্ষ নিয়ে মন্তব্য করেছেন, স্বামী যদি দু’বছর ধরে সঙ্গে না থাকে, তাহলে বধূর অন্য কারো আশ্রয় নেওয়া কি অন্যায়?

আরও পড়ুন

এই ঘটনা সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং সম্পর্ক, বিবাহ ও একাকিত্ব নিয়ে নতুন প্রশ্ন উঠিয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
‘বিয়ের কথা বলে’ কিশোরীকে নিয়ে হোটেলে, এরপর থেকেই আত্মগোপনে লোকমান
আকর্ষণীয় বেতনে ঢাকার পাঁচতারকা হোটেলে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন
‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের পুরো বক্তব্য