ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম
ছবি: সংগৃহীত

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগের গণমাধ্যম শাখা মিজান জানিয়েছে, বুধবার (২৮ জানুয়ারি) হামিদরেজা সাবেত এসমাইলিপুর নামের ওই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মিজানের প্রতিবেদনে বলা হয়, হামিদরেজা সাবেত এসমাইলিপুরকে ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তি এবং গোয়েন্দা সহযোগিতায় জড়িত ছিলেন।

অভিযোগ অনুযায়ী, তিনি গোপন নথি ও বিভিন্ন সংবেদনশীল তথ্য সংগ্রহ ও হস্তান্তরের মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করেন। ইরানের আদালতে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে দেশটির সুপ্রিম কোর্টেও ওই রায় বহাল থাকে। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান ছায়াযুদ্ধের প্রেক্ষাপটে এর আগেও একাধিক ব্যক্তিকে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে তেহরান। বিশেষ করে গত বছর থেকে এ ধরনের দণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আরও পড়ুন

প্রতিবেদনে আরও বলা হয়, গত জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ওই সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় বলে দাবি করে তেহরান। এরপর থেকেই ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

সূত্র: আল আরাবিয়া

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
মৃত্যুদণ্ড পেতে সহবন্দিকে হত্যা, ১৮ বছর পর সেই সাজাই কার্যকর
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!