ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন করবেন ফোর্ট হুড হামলাকারী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম
২০০৯ সালে ফোর্ট হুড সেনাঘাঁটিতে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত নিদাল হাসান মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন করতে যাচ্ছেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সেনাঘাঁটিতে ২০০৯ সালে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত নিদাল হাসান তার মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন করবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। একই দিন আদালতে জমা দেওয়া নথিতে মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন করার পরিকল্পনার কথা জানান হাসান।

হাসান দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অবৈধ হস্তক্ষেপ এবং জাতিগত ও ধর্মীয় বিদ্বেষের কারণে সামরিক আদালতের রায় ও মৃত্যুদণ্ড তার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে। আগামী ৩ ডিসেম্বর গুলিবর্ষণ করে তার মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারিত রয়েছে।

২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুড সেনাঘাঁটিতে হামলায় ১৩ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন। সাবেক সামরিক মনোরোগ চিকিৎসক হাসান আদালতে হামলার দায় স্বীকার করেছিলেন। তিনি দাবি করেছিলেন, মার্কিন বাহিনীর হাত থেকে ইসলামি বিদ্রোহীদের রক্ষা করতে তিনি এ হামলা চালান।

এদিকে হামলায় বেঁচে যাওয়া তিনজনকে হাসানের মৃত্যুদণ্ড প্রত্যক্ষ করার অনুমতি দেয়নি সেনাবাহিনী। তাদের দাবি, গুলিতে সরাসরি আহত না হওয়ায় সামরিক বিধি অনুযায়ী তারা মৃত্যুদণ্ডের সাক্ষী হতে পারবেন না। তবে তারা মানসিক ও আবেগগত ক্ষতির শিকার হয়েছেন বলে যুক্তি দিয়েছেন।

হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনাও বাতিল করা হয়েছে। ১৯৬১ সালের পর যুক্তরাষ্ট্রে প্রথম সামরিক মৃত্যুদণ্ড এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম গুলিবর্ষণের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা হতে যাচ্ছে এটি।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দাম বাড়িয়ে গ্রাহক ঠকানোর অভিযোগ ওয়েন্ডিজের বিরুদ্ধে
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বার্গার বিক্রেতা প্রতিষ্ঠান ওয়েন্ডিজের বিরুদ্ধে খাবারের দাম কৃত্রিমভাবে বাড়ানোর অভিযোগ উঠেছে।
দাম বাড়িয়ে গ্রাহক ঠকানোর অভিযোগ ওয়েন্ডিজের বিরুদ্ধে
গ্রাহক ঠকানোর অভিযোগে ১০০ মিলিয়ন ডলার দিচ্ছে শেইন
যুক্তরাষ্ট্রের গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে ১০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে জনপ্রিয় পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান শেইন।
গ্রাহক ঠকানোর অভিযোগে ১০০ মিলিয়ন ডলার দিচ্ছে শেইন
যুক্তরাষ্ট্রের সিআইএ ও জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরে সাইবার হামলা
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের কিছু অসংগঠিত (অগোছালো) তথ্য সাইবার হামলায় ফাঁস হয়েছে।
যুক্তরাষ্ট্রের সিআইএ ও জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরে সাইবার হামলা
ট্রাম্পকে দেড় কোটি ডলার দিল এনভিডিয়া
প্রেসিডেন্ট ট্রাম্প ও ইলন মাস্কের সর্মথনে জেনসেন হুয়াং আবার এনভিডিয়ার প্রধান নির্বাহী হিসেবে ফেরার পর কোম্পানিটির শেয়ারের দাম হুহু করে বেড়েছে। এতে এনভিডিয়ার শেয়ার থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেড় কোটি ডলার পর্যন্ত লাভ হয়েছে বলে জানা গেছে।
ট্রাম্পকে দেড় কোটি ডলার দিল এনভিডিয়া
ডায়েরিতে মিলল চাঞ্চল্যকর তথ্য / তিনবার ‘শয়তান’কে সরাসরি দেখেছিলেন পোপ ফ্রান্সিস!
জীবদ্দশায় তিনবার শয়তান এবং একবার ‘নরকের দরজা’ দেখেছিলেন বলে দাবি করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সম্প্রতি প্রকাশিত তার ব্যক্তিগত ডায়েরির কিছু অংশে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ শীর্ষক বইয়ে ২০২১ সালের একটি লেখায় তিনি শয়তানের তিনটি দর্শনের কথা উল্লেখ করেন।  ডায়েরির তথ্যমতে, তিনি প্রথমবার একটি গাড়ির ভেতর থেকে, দ্বিতীয়বার প্রার্থনা চলাকালীন গির্জার গায়কদলের মঞ্চে এবং তৃতীয়বার ভ্যাটিকান কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকের সময় শয়তানকে দেখতে পান। একটি অভিজ্ঞতার স্মৃতিচারণ করে পোপ ফ্রান্সিস লিখেছেন, আমি তার (শয়তানের) কণ্ঠের সেই প্রচণ্ড কর্কশ ভাব ভুলতে পারি না। সে আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে ছিল... যা আগের বারের চেয়েও তীব্র ছিল। চোখগুলো ছিল আগুনের ঝলকানির মতো।  বুয়েনস আইরেসের আর্চবিশপ থাকাকালীন একটি কার্মেলাইট চ্যাপেলের ভেতরে দ্বিতীয়বার এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলে জানান তিনি। এছাড়া ২০১৮ সালের জুন মাসে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় তিনি ‘নরকের দরজা’ দেখেছিলেন বলেও ডায়েরিতে উল্লেখ করেছেন।  সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি লেখেন, আমি কিছুক্ষণ তাকিয়ে ছিলাম, এবং এটি আমাকে ভীত করে তুলেছিল। আমি আত্মরক্ষার অস্ত্র হিসেবে জপমালা (রোজারি) হাতে তুলে নিয়েছিলাম। নরকের দরজার কাছে যাওয়া বিপজ্জনক, কারণ সেখান থেকে আগুনের শিখা ছিটকে এসে পুড়িয়ে দিতে পারে। ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লেখা এই ডায়েরিতে ২০১৮ সালে চিলি সফর নিয়েও নিজের অনুশোচনার কথা প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। সে সময় এক যাজকের যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে অভিযুক্ত এক বিশপের পক্ষ নেওয়ায় বিশ্বজুড়ে সমালোচিত হয়েছিলেন তিনি।  পরবর্তীতে পোপ ক্ষমা চান এবং চিলির সব বিশপকে রোমে তলব করেন, যেখানে তারা সবাই পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। ২০২১ সালের এক লেখায় তিনি চিলির সেই পরিস্থিতি নিয়ে নিজেকে ‘বিধ্বস্ত’ বলে উল্লেখ করেন এবং স্বীকার করেন যে বিষয়টি যে এতটা গুরুতর ছিল, তা তিনি শুরুতে বুঝতে পারেননি। ভ্যাটিকানের ডিকাস্ট্রি ফর দ্য ডকট্রিন অব দ্য ফেইথের প্রধান ও ফ্রান্সিসের ঘনিষ্ঠ বন্ধু কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ এই ডায়েরিগুলো সম্পাদনা করেছেন। ১৯৬০-এর দশকের পর এই প্রথম কোনো পোপের ব্যক্তিগত ডায়েরি জনসমক্ষে প্রকাশিত হলো। উল্লেখ্য, পোপ ফ্রান্সিস ২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হন এবং ১২ বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালের এপ্রিলে ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সূত্র: বিবিসি আরটিভি/এসআর
তিনবার ‘শয়তান’কে সরাসরি দেখেছিলেন পোপ ফ্রান্সিস!