ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আকাশসীমা বন্ধ করে হরমুজ প্রণালিতে ইরানের সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আকাশসীমা আংশিক বন্ধ করে তিন দিনের সরাসরি গোলাবর্ষণ বা লাইভ ড্রিল মহড়া শুরু করেছে ইরান। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বিশেষ সামরিক মহড়া চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা এক বিশেষ বিমান সতর্কবার্তায় (নোটাম) জানানো হয়েছে, নির্দিষ্ট এলাকায় ৫ নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে ভূপৃষ্ঠ থেকে ২৫ হাজার ফুট উচ্চতা পর্যন্ত সব ধরনের বেসামরিক ও সামরিক উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। মূলত পারস্য উপসাগরে আমেরিকার ক্রমবর্ধমান চাপের মুখে নিজেদের শক্তি প্রদর্শনের লক্ষ্যেই তেহরান এই পদক্ষেপ নিয়েছে। খবর সামা টিভির।

আরও পড়ুন

বিশ্বের জ্বালানি তেলের বাজারে হরমুজ প্রণালির গুরুত্ব অপরিসীম হওয়ায় এই মহড়া ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই রুট দিয়ে পরিবহণ করা হয়, ফলে এখানে যেকোনো সামরিক তৎপরতা বৈশ্বিক তেলের বাজারে বড় ধরণের অস্থিরতা তৈরি করতে পারে। এমন এক সময়ে ইরান এই মহড়া দিচ্ছে যখন মার্কিন বিমানবাহী রণতরী 'ইউএসএস আব্রাহাম লিঙ্কন' এবং বেশ কিছু গাইডেড-মিসাইল ধ্বংসকারী জাহাজ মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইওয়ার এক অনুষ্ঠানে ইরানের দিকে আরও একটি মার্কিন নৌবহর অগ্রসর হওয়ার ইঙ্গিত দিয়ে বলেন, তিনি একটি সুন্দর নৌবহর ইরানের দিকে পাঠিয়েছেন এবং তেহরান সমঝোতায় আসবে বলে আশা করেন।

পেন্টাগন ইতিমধ্যে এই অঞ্চলে যুদ্ধবিমান এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার কাজ শুরু করেছে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, প্রতিবেশী কোনো দেশ থেকে যদি ইরানের ওপর হামলা চালানো হয়, তবে তাকে সরাসরি শত্রুতা হিসেবে গণ্য করে পাল্টা আক্রমণ করা হবে। ইরানের শীর্ষ কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো ছোট বা বড় হামলাকে তারা ‘পূর্ণাঙ্গ যুদ্ধ’ হিসেবে বিবেচনা করবেন এবং এর কঠোরতম জবাব দেবেন। এই উত্তেজনার মাঝে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তেহরানকে আশ্বস্ত করেছে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তাদের আকাশসীমা বা ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উদ্ভূত পরিস্থিতির ওপর অত্যন্ত নিবিড়ভাবে নজর রাখছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি ইসরাইলে কোনো ধরণের হামলা চালায়, তবে তারা এমন শক্তি দিয়ে তার জবাব দেবে যা ইরান আগে কখনো দেখেনি। ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে ইসরাইল নিজস্ব সুরক্ষা ও পাল্টা হামলার বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে বলেও তিনি স্পষ্ট করেছেন। দুই পক্ষের এই অনড় অবস্থান এবং পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে পুরো মধ্যপ্রাচ্য এখন এক চরম অস্থিরতা ও বড় ধরণের সংঘাতের আশঙ্কার মধ্য দিয়ে যাচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা
ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র