ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইরানের সামরিক বহরে যুক্ত হলো ১ হাজার অত্যাধুনিক ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম
সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতি এবং ইরানের দিকে বিশাল এক নৌবহর ধেয়ে আসার খবরের মাঝেই পাল্টা হুঙ্কার ছেড়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার এই সময়ে নিজেদের সামরিক সক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইরানি সেনাবাহিনীতে একসঙ্গে ১ হাজার কৌশলগত ড্রোন যুক্ত করা হয়েছে।

সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামির নির্দেশে এসব অত্যাধুনিক ড্রোন চারটি সামরিক শাখায় মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনার পর ইরান কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না।

ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের ভয়াবহ যুদ্ধের তিক্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এসব ড্রোন তৈরি করা হয়েছে। গত বছরের সেই যুদ্ধে ইরানি স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি হামলার ধরণ বিশ্লেষণ করে দেশীয় প্রযুক্তিতে ড্রোনগুলো নকশা করা হয়েছে।

এই বহরে থাকা ড্রোনগুলোকে মূলত চারটি বিশেষ শ্রেণিতে ভাগ করা হয়েছে—ধ্বংসাত্মক, আক্রমণাত্মক, গোয়েন্দা তথ্য সংগ্রহকারী এবং ইলেকট্রনিক যুদ্ধের জন্য উপযোগী। অত্যাধুনিক প্রযুক্তির এই ড্রোনগুলো স্থল, আকাশ ও সমুদ্রের যেকোনো স্থির বা চলমান লক্ষ্যবস্তুতে পিন-পয়েন্ট নির্ভুলতায় আঘাত হানতে সক্ষম।

আরও পড়ুন

মেজর জেনারেল আমির হাতামি ড্রোনগুলো কার্যক্রমে আসার পর এক বিবৃতিতে বলেন, ভবিষ্যৎ শত্রুর যেকোনো কৌশলগত চাল মোকাবিলা করার জন্য ইরানের সেনাবাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। এই বিশাল ড্রোন বহর অন্তর্ভুক্ত করার মূল লক্ষ্য হলো অত্যন্ত দ্রুততম সময়ে যুদ্ধের প্রস্তুতি নেওয়া এবং ইরানের সীমানায় যেকোনো ধরণের বিদেশি আগ্রাসন হলে তার কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়া। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন থাড ও প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম মোতায়েনের পাল্টায় এই ড্রোনগুলোকে ইরানের রক্ষাকবচ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানকে পারমাণবিক কর্মসূচি ত্যাগের চুক্তিতে সই করার জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ পোস্ট অনুযায়ী, রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’-এর নেতৃত্বে একটি বিশাল বহর বর্তমানে ইরানি জলসীমার দিকে অগ্রসর হচ্ছে। ইরান পাল্টা জবাবে জানিয়েছে যে, তারা যুদ্ধের জন্য উন্মুখ নয়, তবে আক্রান্ত হলে তারা পিছু হটবে না।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টেসলার ব্যাটারি বিস্ফোরণে আগুন, পুড়ে ছাই কয়েক মিলিয়ন ডলারের বাড়ি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হারিকেন হেলেনের তাণ্ডবের সময় গ্যারেজে থাকা বৈদ্যুতিক গাড়ি টেসলার ব্যাটারি সিস্টেম লবণাক্ত পানির সংস্পর্শে এসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
টেসলার ব্যাটারি বিস্ফোরণে আগুন, পুড়ে ছাই কয়েক মিলিয়ন ডলারের বাড়ি
নিউইয়র্কে সরকারি চাকরি, আবেদন অক্টোবর পর্যন্ত
নিউইয়র্ক স্টেটের সরকারি চাকরির তালিকায় ২৫ সেপ্টেম্বর প্রকাশিত কয়েকটি পদে আবেদন চলছে। শনিবার, ২৬ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া বিজ্ঞপ্তিগুলোর মধ্যে অরেঞ্জ কাউন্টিতে ফায়ার সেফটি প্রশিক্ষণ কর্মকর্তা, চেনাঙ্গো কাউন্টিতে লাইসেন্সপ্রাপ্ত নার্স এবং অ্যালবানিতে স্বাস্থ্যসেবার আর্থিক কার্যক্রমসংক্রান্ত পদ রয়েছে।
নিউইয়র্কে সরকারি চাকরি, আবেদন অক্টোবর পর্যন্ত
পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত, আহত অন্তত ৩১
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত, আহত অন্তত ৩১
পেনসিলভানিয়ায় হামের ভয়াবহ প্রাদুর্ভাব, আক্রান্ত ৮৯০
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় হামের সংক্রমণ বাড়ছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হালনাগাদ তথ্য অনুযায়ী, বুধবারের পর নতুন করে ৫৫ জনের হাম শনাক্ত হয়েছে। হামসংশ্লিষ্ট চারটি মৃত্যুর খবরও পাওয়া গেছে।
পেনসিলভানিয়ায় হামের ভয়াবহ প্রাদুর্ভাব, আক্রান্ত ৮৯০
বাংলাদেশি লাইসেন্স নিয়ে যুক্তরাষ্ট্রে গাড়ি চালাতে পারবেন, জানুন নিয়ম
যুক্তরাষ্ট্রে বেড়াতে আসা বাংলাদেশিরা বৈধ বাংলাদেশি ড্রাইভার লাইসেন্স দিয়ে কিছু স্টেটে গাড়ি চালাতে পারেন। তবে সারা দেশে একই সময়সীমা প্রযোজ্য নয়। ভিজিটর হিসেবে এসেছেন, নাকি ওই স্টেটের বাসিন্দা হয়েছেন, তার ওপরও নিয়ম বদলায়।
বাংলাদেশি লাইসেন্স নিয়ে যুক্তরাষ্ট্রে গাড়ি চালাতে পারবেন, জানুন নিয়ম
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশায় ওয়াল স্ট্রিটে শেয়ারবাজার চাঙ্গা
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল এক দেশ 
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম