ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

পাকিস্তানে নিরাপত্তা অভিযানে ৫ সন্ত্রাসী নিহত

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম
অভিযানটি ডোমেল তেহসিলের স্পেরকা ও কোটকা আকবর আলী খান এলাকায় পরিচালিত হয়। ছবি: সংগৃহীত

পাকিস্তানের এক নিরাপত্তা অভিযানে ‘কমান্ডার’সহ পাঁচজন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে এই অভিযানে তিনজন বেসামরিক নাগরিকও প্রাণ হারান এবং আরও কয়েকজন আহত হন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু’র ডোমেল তেহসিলে এই ঘটনা ঘটেছে।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অভিযানটি ডোমেল তেহসিলের স্পেরকা ও কোটকা আকবর আলী খান এলাকায় পরিচালিত হয়। নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আস্তানায় ২৫টিরও বেশি কোয়াডকপ্টার হামলা চালায় এবং পুরো সময়জুড়ে ব্যাপক গুলি বিনিময় চলে।

নিহত সন্ত্রাসী কমান্ডারকেছ জেওয়ারান ওরফে আল-বদরি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন। অভিযানের পর এলাকায় পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

আরও পড়ুন

স্থানীয়দের মতে, অভিযানের সময় তিনজন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে দুইজন নারী ছিলেন। দুপুরে একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পাকিস্তানি দৈনিক দ্য ডনের সঙ্গে কথা বলে এক বাসিন্দা জানান, নিহতরা হলেন নঈমুল্লাহ, তার মা ও তার দাদি। এ ঘটনায় নঈমুল্লাহর ছেলে, স্ত্রী, বোন ও এক চাচাতো ভাই আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, খলিফা গুল নওয়াজ হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ নোমান জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছে, যাদের মধ্যে দুইজন নারী ও দুইজন শিশু রয়েছে।

সূত্র জানায়, অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী ওই এলাকায় পৌঁছায় এবং বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে বলা হয়।

অভিযানটি তত্ত্বাবধান করেন বান্নুর আরপিও সাজ্জাদ খান, ডিপিও ইয়াসির আফ্রিদি এবং ১১৬ ব্রিগেডের ব্রিগেডিয়ার উমাইর নিয়াজি। তারা মাঠে উপস্থিত থেকে সরাসরি পুরো অভিযান পর্যবেক্ষণ করেন।

এর আগে এই সপ্তাহের শুরুতে ডোমেলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়। এ ছাড়া ১৩ জানুয়ারি বান্নু জেলার গুলবাদিন লান্ডি ডাক এলাকায় সশস্ত্র হামলায় একটি শান্তি কমিটির চার সদস্য নিহত হন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওষুধ নিয়ে বিতর্ক, আসামির প্রাণভিক্ষার আবেদন
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে দুই শিশুকে হত্যার দায়ে দণ্ডিত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের আগে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওষুধ নিয়ে বিতর্ক, আসামির প্রাণভিক্ষার আবেদন
মিয়ামিতে ছবি তুলতে গিয়ে পানিতে বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ১
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামির কাছে সাগরের পানিতে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার।
মিয়ামিতে ছবি তুলতে গিয়ে পানিতে বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ১
পাহাড়ে ওঠার সময় দড়ির বাঁধন ছিঁড়ে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের দুর্গম পাহাড়ে পর্বতারোহণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই কলেজ শিক্ষার্থী।
পাহাড়ে ওঠার সময় দড়ির বাঁধন ছিঁড়ে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
ওয়াশিংটনে পুলিশের অভিযান ঘিরে গোলাগুলি, নিহত ৪
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে বাড়িতে পুলিশের অভিযানের সময় গোলাগুলির ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন।
ওয়াশিংটনে পুলিশের অভিযান ঘিরে গোলাগুলি, নিহত ৪
আরও পড়ুন
সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ