ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইসরায়েলের কাছে সাড়ে ৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:১০ পিএম
ছবি: সংগৃহীত

ইসরায়েলের কাছে প্রায় ৬৫০ কোটি (৬.৫ বিলিয়ন) মার্কিন ডলার মূল্যের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৩০ জানুয়ারি) মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তিনটি পৃথক চুক্তির মাধ্যমে এই বিশাল অস্ত্র বিক্রির তথ্য নিশ্চিত করেছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এই সবুজ সংকেতের ফলে ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

পেন্টাগনের দেওয়া তথ্যমতে, এই বিক্রয় প্রক্রিয়ার সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে ‘এএইচ-৬৪ই অ্যাপাচে’ হেলিকপ্টার। প্রায় ৩৮০ কোটি ডলার ব্যয়ে এই হেলিকপ্টার ও সংশ্লিষ্ট সরঞ্জাম ইসরায়েলকে সরবরাহ করবে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং লকহিড মার্টিন।

এছাড়া দ্বিতীয় চুক্তির আওতায় প্রায় ১৯৮ কোটি ডলার মূল্যের ‘জয়েন্ট লাইট ট্যাকটিক্যাল ভেহিকল’ বা আধুনিক রণযান এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, যার প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে এএম জেনারেল এলএলসি।

তৃতীয় একটি সামরিক চুক্তির মাধ্যমে আরও ৭৪ কোটি ডলারের সরঞ্জাম অনুমোদিত হয়েছে। পেন্টাগন জানিয়েছে, এই বিক্রয় প্রস্তাবগুলো ইসরাইলের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা হুমকি মোকাবিলায় সহায়তা করবে। তবে আন্তর্জাতিক মহলে এই বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

সমালোচকদের মতে, গাজা ও লেবানন সীমান্তে চলমান সংঘাতের মধ্যে এই বিশাল অংকের অস্ত্র সহায়তা ওই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতিকে আরও দীর্ঘায়িত করতে পারে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা