ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘুমানোর ভান করে নারী সহযাত্রীকে বারবার আপত্তিকরভাবে স্পর্শের অভিযোগে ভারতীয় নাগরিক বরুণ অরোরা (৩৮) কে গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ২৯ আগস্ট, রোড আইল্যান্ড থেকে ওয়াশিংটনের উদ্দেশে যাওয়া একটি ফ্লাইটে। আদালতের নথি অনুযায়ী, ফ্লাইট অবতরণের আগমুহূর্তে পাশের নারী যাত্রী ঘুম থেকে উঠে বুঝতে পারেন বরুণ অরোরা তার গায়ে অবাঞ্ছিতভাবে হাত দিচ্ছেন। তবে অরোরা ‘ঘুমের মাস্ক’ পরে ঘুমের ভান করছিলেন এবং নারী বারবার হাত সরিয়ে দিলেও তিনি থামেননি।

মামলাটি তদন্ত করে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও ওয়াশিংটন ফিল্ড অফিস। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ সহকারী মার্কিন অ্যাটর্নি ম্যাডিসন মুমা ও সহকারী মার্কিন অ্যাটর্নি রাসেল এল কার্লবার্গ।

বরুণ অরোরা বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। ২৯ জানুয়ারি এই অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং আগামী ৭ মে ফেডারেল জেলা আদালত তার সাজা নির্ধারণ করবেন। সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

একই ধরনের আরেক ঘটনায়, গত বছরের নভেম্বরে যুক্তরাজ্যে ৩৪ বছর বয়সী ভারতীয় জাভেদ ইনামদারকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ১২ বছর বয়সী কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে ২১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই ঘটনায় ন্যায়বিচার ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার তাগিদ আরও জোরদার হয়েছে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রেসিডেন্টের অফিসকে জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিস এবং মন্ত্রিসভার বৈঠককক্ষকে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে সংরক্ষণের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
প্রেসিডেন্টের অফিসকে জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করলেন ট্রাম্প
ইউরোপজুড়ে একের পর এক বিমানে বোমার হুমকি, বাধাগ্রস্ত ৩০ ফ্লাইট
ইউরোপের বিভিন্ন দেশে একের পর এক বিমানে বোমা হামলার ভুয়া হুমকিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ইউরোপজুড়ে একের পর এক বিমানে বোমার হুমকি, বাধাগ্রস্ত ৩০ ফ্লাইট
বৈঠকে পুতিনের হাতে খামেনির গোপন চিঠি তুলে দিলেন ইরানের নিরাপত্তাপ্রধান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি।
বৈঠকে পুতিনের হাতে খামেনির গোপন চিঠি তুলে দিলেন ইরানের নিরাপত্তাপ্রধান
ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ: গ্রেপ্তার ৪৪৮, আহত ৫৩ পুলিশ
বেতন বাড়ানো ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে ফ্রান্সজুড়ে বড় ধরনের বিক্ষোভ ও ধর্মঘট হয়েছে।
ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ: গ্রেপ্তার ৪৪৮, আহত ৫৩ পুলিশ
নেতানিয়াহুর ক্ষমতা কি এবার শেষ? রোববার ইসরায়েলের নতুন সরকারপ্রধানের নাম ঘোষণা
ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের জন্য রোববার (৮ নভেম্বর) একজন প্রার্থী মনোনীত করবেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
নেতানিয়াহুর ক্ষমতা কি এবার শেষ? রোববার ইসরায়েলের নতুন সরকারপ্রধানের নাম ঘোষণা
আরও পড়ুন
প্রেসিডেন্টের অফিসকে জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করলেন ট্রাম্প
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর ও মজবুত: মাহদী আমিন
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী 
যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার