ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বিপজ্জনক মাত্রায় নামবে ঠাণ্ডা, সতর্কতা জারি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

ট্রাই-স্টেট জুড়ে সপ্তাহান্তে শীতল আর্কটিক বাতসের প্রবাহ প্রবেশ করবে, যার সঙ্গে যোগ হবে তুষারপাত এবং মৌসুমের সবচেয়ে তীব্র ঠান্ডার রেকর্ড। ফলে পরিস্থিতি দ্রুত বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা।

শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত হালকা তুষারপাত হতে পারে, যার ফলে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। লং আইল্যান্ড এবং শহরের উত্তর ও পশ্চিমাঞ্চলে কয়েক ইঞ্চি পর্যন্ত তুষার জমার সম্ভাবনা রয়েছে।

তবে আবহাওয়ার সবচেয়ে বড় হুমকি তুষার নয়, বরং তীব্র ঠান্ডা। শনিবার সকাল নাগাদ তাপমাত্রা এক অঙ্কে নেমে আসবে। শক্তিশালী বাতাসের কারণে অনুভূত তাপমাত্রা মাইনাস ১০ থেকে মাইনাস ৩০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নেমে যেতে পারে। ঘণ্টায় ৪০ মাইলের বেশি দমকা হাওয়া বইতে পারে, যার কারণে শরীর থেকে দ্রুত তাপ হারিয়ে যেতে পারে, ফলে কয়েক মিনিটের মধ্যেই ফ্রস্টবাইটের ঝুঁকি তৈরি হতে পারে।

আরও পড়ুন

এই পরিস্থিতিতে নিউ ইয়র্ক ও ট্রাই-স্টেইট এলাকার জন্য শনিবার ও রোববার এক্সট্রিম কোল্ড ওয়ার্নিং জারি করা হয়েছে। বাসিন্দাদের বাইরে সময় সীমিত রাখা, একাধিক স্তরের গরম পোশাক পরা, এবং প্রতিবেশী—বিশেষ করে বয়স্ক ও অসুস্থদের খোঁজ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পোষা প্রাণীদেরও ঘরের ভেতরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

তীব্র ঠান্ডার কারণে নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিসেস এনহ্যান্সড কোড ব্লু (Enhanced Code Blue) চালু করেছে। সাধারণ কোড ব্লু কার্যকর হয় যখন তাপমাত্রা বা উইন্ড চিল ৩২ ডিগ্রি ফারেনহাইট বা তার নিচে নামে। তবে এনহ্যান্সড কোড ব্লু চালু করা হয় অতিরিক্ত বিপজ্জনক পরিস্থিতিতে—যেমন ৩ ইঞ্চির বেশি তুষারপাত, বরফ ও ঝড়, মাইনাস ৫ ডিগ্রির নিচে উইন্ড চিল, বা ঘণ্টায় ৪০ মাইলের বেশি স্থায়ী বাতাস থাকলে।

সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময়ে গৃহহীন কেউ আশ্রয় চাইলে তাকে ফিরিয়ে দেওয়া হবে না। আশ্রয়কেন্দ্রে স্বাভাবিক ভর্তি প্রক্রিয়া ছাড়াই প্রবেশের সুযোগ থাকবে। রাস্তায় কাউকে বিপজ্জনক ঠান্ডায় অবস্থান করতে দেখলে ৩১১ নম্বরে ফোন করার অনুরোধ জানানো হয়েছে, যাতে আউটরিচ টিম পাঠিয়ে সহায়তা দেওয়া যায়।

আবহাওয়া ধীরে ধীরে আগামী সপ্তাহের শুরুতে কিছুটা উন্নতি করলেও ঠান্ডা পরিস্থিতি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ট্রাম্পকে দেড় কোটি ডলার দিল এনভিডিয়া
প্রেসিডেন্ট ট্রাম্প ও ইলন মাস্কের সর্মথনে জেনসেন হুয়াং আবার এনভিডিয়ার প্রধান নির্বাহী হিসেবে ফেরার পর কোম্পানিটির শেয়ারের দাম হুহু করে বেড়েছে। এতে এনভিডিয়ার শেয়ার থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেড় কোটি ডলার পর্যন্ত লাভ হয়েছে বলে জানা গেছে।
ট্রাম্পকে দেড় কোটি ডলার দিল এনভিডিয়া
ডায়েরিতে মিলল চাঞ্চল্যকর তথ্য / তিনবার ‘শয়তান’কে সরাসরি দেখেছিলেন পোপ ফ্রান্সিস!
জীবদ্দশায় তিনবার শয়তান এবং একবার ‘নরকের দরজা’ দেখেছিলেন বলে দাবি করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সম্প্রতি প্রকাশিত তার ব্যক্তিগত ডায়েরির কিছু অংশে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ শীর্ষক বইয়ে ২০২১ সালের একটি লেখায় তিনি শয়তানের তিনটি দর্শনের কথা উল্লেখ করেন।  ডায়েরির তথ্যমতে, তিনি প্রথমবার একটি গাড়ির ভেতর থেকে, দ্বিতীয়বার প্রার্থনা চলাকালীন গির্জার গায়কদলের মঞ্চে এবং তৃতীয়বার ভ্যাটিকান কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকের সময় শয়তানকে দেখতে পান। একটি অভিজ্ঞতার স্মৃতিচারণ করে পোপ ফ্রান্সিস লিখেছেন, আমি তার (শয়তানের) কণ্ঠের সেই প্রচণ্ড কর্কশ ভাব ভুলতে পারি না। সে আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে ছিল... যা আগের বারের চেয়েও তীব্র ছিল। চোখগুলো ছিল আগুনের ঝলকানির মতো।  বুয়েনস আইরেসের আর্চবিশপ থাকাকালীন একটি কার্মেলাইট চ্যাপেলের ভেতরে দ্বিতীয়বার এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলে জানান তিনি। এছাড়া ২০১৮ সালের জুন মাসে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় তিনি ‘নরকের দরজা’ দেখেছিলেন বলেও ডায়েরিতে উল্লেখ করেছেন।  সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি লেখেন, আমি কিছুক্ষণ তাকিয়ে ছিলাম, এবং এটি আমাকে ভীত করে তুলেছিল। আমি আত্মরক্ষার অস্ত্র হিসেবে জপমালা (রোজারি) হাতে তুলে নিয়েছিলাম। নরকের দরজার কাছে যাওয়া বিপজ্জনক, কারণ সেখান থেকে আগুনের শিখা ছিটকে এসে পুড়িয়ে দিতে পারে। ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লেখা এই ডায়েরিতে ২০১৮ সালে চিলি সফর নিয়েও নিজের অনুশোচনার কথা প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। সে সময় এক যাজকের যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে অভিযুক্ত এক বিশপের পক্ষ নেওয়ায় বিশ্বজুড়ে সমালোচিত হয়েছিলেন তিনি।  পরবর্তীতে পোপ ক্ষমা চান এবং চিলির সব বিশপকে রোমে তলব করেন, যেখানে তারা সবাই পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। ২০২১ সালের এক লেখায় তিনি চিলির সেই পরিস্থিতি নিয়ে নিজেকে ‘বিধ্বস্ত’ বলে উল্লেখ করেন এবং স্বীকার করেন যে বিষয়টি যে এতটা গুরুতর ছিল, তা তিনি শুরুতে বুঝতে পারেননি। ভ্যাটিকানের ডিকাস্ট্রি ফর দ্য ডকট্রিন অব দ্য ফেইথের প্রধান ও ফ্রান্সিসের ঘনিষ্ঠ বন্ধু কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ এই ডায়েরিগুলো সম্পাদনা করেছেন। ১৯৬০-এর দশকের পর এই প্রথম কোনো পোপের ব্যক্তিগত ডায়েরি জনসমক্ষে প্রকাশিত হলো। উল্লেখ্য, পোপ ফ্রান্সিস ২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হন এবং ১২ বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালের এপ্রিলে ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সূত্র: বিবিসি আরটিভি/এসআর
তিনবার ‘শয়তান’কে সরাসরি দেখেছিলেন পোপ ফ্রান্সিস!
হুয়াংয়ের প্রত্যাবর্তনে এনভিডিয়ার শেয়ারদর বেড়েছ ৩১%, চাঙা মার্কিন প্রযুক্তি খাত
প্রেসিডেন্ট ট্রাম্প ও ইলন মাস্কের সমর্থনে জেনসেন হুয়াংকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্বহালের পর এনভিডিয়ার শেয়ারের দাম ৩১ শতাংশের বেশি বেড়েছে। এতে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ১ ট্রিলিয়ন ডলার বেড়েছে। একই সঙ্গে চাঙা হয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের প্রযুক্তি খাত।
হুয়াংয়ের প্রত্যাবর্তনে এনভিডিয়ার শেয়ারদর বেড়েছ ৩১%, চাঙা মার্কিন প্রযুক্তি খাত
বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ বৈঠক
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা এবং রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে বৈঠক করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ বৈঠক
ধর্ষণের ঘটনায় ৯৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেলেন এক নারী
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ১৯৮৯ সালে ধর্ষণের শিকার এক নারীকে ৯৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
ধর্ষণের ঘটনায় ৯৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেলেন এক নারী
আরও পড়ুন
হুয়াংয়ের প্রত্যাবর্তনে এনভিডিয়ার শেয়ারদর বেড়েছ ৩১%, চাঙা মার্কিন প্রযুক্তি খাত
ধর্ষণের ঘটনায় ৯৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেলেন এক নারী
বিশ্ব বাজারে আবারও কমল সোনার দাম
দুই অঙ্গরাজ্যে ফ্লুর প্রকোপ, শিশুদের নিয়ে সতর্কতা