ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

নিয়ন্ত্রণ হারিয়ে ব্যস্ত মহাসড়কে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একক ইঞ্জিনচালিত বিমানটি ব্যস্ত একটি মহাসড়কে আছড়ে পড়ে। এ সময় সড়কে একাধিক যানবাহন চলাচল করছিল।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, উড্ডয়নের পরপরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পাইলট বিমানবন্দরে ফিরে যেতে না পেরে কাছাকাছি একটি মহাসড়কে জরুরি অবতরণের চেষ্টা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছোট আকারের উড়োজাহাজটি সড়কে নামার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হলেও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অবতরণের পর বিমানের ডান পাশের ডানাটি একটি গাড়িকে সজোরে আঘাত করে। এতে জ্বালানি ট্যাংক আলগা হয়ে ছিটকে পড়ে এবং পাশের একটি এসইউভি গাড়ির পেছনের অংশে ঢুকে যায়।

আরও পড়ুন

দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে মহাসড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানায়, বিমানটি জর্জিয়ার গেইনসভিল শহরের লি গিলমার মেমোরিয়াল বিমানবন্দর থেকে ক্যান্টনের চেরোকি কাউন্টি রিজিওনাল বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।

এদিকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, হকার বিচক্রাফট বিই-৩৬ মডেলের বিমানটির পাইলট স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ইঞ্জিন সমস্যার কারণে জরুরি অবতরণ করেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
নিজের প্রশংসা করে প্রচারিত টেলিভিশন বিজ্ঞাপনে আর করদাতাদের অর্থ ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
হাম ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে রাজ্যজুড়ে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান
দক্ষিণ আমেরিকার বলিভিয়ার মেঘে ঢাকা পাহাড়ি বনাঞ্চলে সন্ধান মিলেছে নতুন এক প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের।
শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান
পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যে পাঁচ আসনে চলছে বিধানসভা উপনির্বাচন 
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যের পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচন শুরু হয়েছে। 
পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যে পাঁচ আসনে চলছে বিধানসভা উপনির্বাচন 
হোয়াইট হাউস প্রেস সচিবের পদ ছাড়ার পর ফক্স নিউজে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট
যুক্তরাষ্ট্রের সাবেক হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলিন লেভিট এবার ফক্স নিউজে যোগ দিচ্ছেন।
হোয়াইট হাউস প্রেস সচিবের পদ ছাড়ার পর ফক্স নিউজে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট
আরও পড়ুন
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী
মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার