ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

৩০০ কিমি বেগে ছুটবে বুলেট ট্রেন, রিয়াদ-দোহার ঐতিহাসিক চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচন করতে যৌথভাবে উচ্চগতির বুলেট ট্রেন প্রকল্প অনুমোদন করেছে সৌদি আরব ও কাতার। রিয়াদ ও দোহারকে সরাসরি রেলপথে যুক্ত করতে নেওয়া এই মেগা প্রকল্পের চুক্তি অনুমোদন দিয়েছে সৌদি মন্ত্রিসভা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সৌদি পরিবহনমন্ত্রী সালেহ আল-জাসসার ও কাতারের পরিবহনমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ আল থানি চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রায় ৭৮৫ কিলোমিটার দীর্ঘ এই উচ্চগতির বৈদ্যুতিক রেললাইন রিয়াদ ও দোহাকে সংযুক্ত করবে। পথে আল-হোফুফ ও দাম্মামের মতো গুরুত্বপূর্ণ শহরে স্টেশন থাকবে। পাশাপাশি দুই দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরও এই রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকবে, যা আঞ্চলিক যাতায়াতে বড় সুবিধা দেবে।

বুলেট ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার বেগে চলবে। ফলে বর্তমানে সড়কপথে দীর্ঘ সময়ের ভ্রমণ কমে মাত্র দুই ঘণ্টায় নেমে আসবে। এতে ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও মানুষে-মানুষে যোগাযোগ আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

সরকারি হিসাবে, প্রকল্পটি দুই দেশের সম্মিলিত জিডিপিতে প্রায় ১১,৫০০ কোটি রিয়াল সমপরিমাণ অর্থনৈতিক মূল্য সংযোজন করবে। এছাড়া সরাসরি ও পরোক্ষভাবে ৩০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

আরও পড়ুন

পরিবেশবান্ধব ও টেকসই অবকাঠামো হিসেবে পরিকল্পিত এই রেল প্রকল্পের নির্মাণকাজ শেষ হতে প্রায় ছয় বছর সময় লাগবে। সংশ্লিষ্টরা বলছেন, এটি উপসাগরীয় অঞ্চলে আঞ্চলিক সংযোগ জোরদারে একটি মাইলফলক হয়ে থাকবে।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল পুরো ফ্রান্স, কয়েক দশকের ভয়াবহ পরিস্থিতি
স্কুলের বেহাল অবস্থা, শিক্ষক সংকট ও অর্থের অভাবের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স।
শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল পুরো ফ্রান্স, কয়েক দশকের ভয়াবহ পরিস্থিতি
সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়
যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরে নতুন একটি ঝড় তৈরি হয়েছে। এটি শক্তি বাড়িয়ে সপ্তাহান্তে দেশটির উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, ৬ দিন পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের
যুক্তরাষ্ট্রের টেনেসিতে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার ৬ দিন পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের।
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, ৬ দিন পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের
সারোগেসি কাণ্ডে ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার দম্পতি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সারোগেসি কাণ্ডে আলোচিত দম্পতি গুওজুন শুয়ান ও সিলভিয়া ঝাংকে শিশু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। 
সারোগেসি কাণ্ডে ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার দম্পতি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
ফোর্ট হুডে ১৩ সেনাকে হত্যার দায়ে অভিযুক্ত সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়ার দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সামরিক বাহিনীতে এই পদ্ধতিতে এটিই হবে প্রথম মৃত্যুদণ্ড।
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
আরও পড়ুন
বিশ্বাসের নতুন ইনিংস: ঘরেরবাজারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাহমুদউল্লাহ রিয়াদ
চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী
দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা শেষ, যা জানা গেল
অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ