ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ পিএম
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ায় মাঝ আকাশে একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে বিস্ফোরণের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে পাইলটের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। সকল যাত্রী নিরাপদে অবতরণ করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটে বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ২৪ মিনিটে। ওই সময় মুরতালা মুহাম্মেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোর্ট হারকোর্টের উদ্দেশে ছেড়ে যায় এয়ার পিচ এর একটি বোয়িং ৭৩৭-৭০০ উড়োজাহাজ। উড্ডয়নের কিছুক্ষণ পর, প্রায় ২৭ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় বিকট শব্দে বিমানের একটি ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে।

বিমানে চালক ও কেবিন ক্রুসহ মোট ৮০ জন যাত্রী ছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে পাইলট পরিস্থিতি সামাল দিয়ে সকাল ৮টা ৫ মিনিটে প্রতিবেশী দেশ বেনিনের একটি বিমানবন্দরে জরুরি অবতরণে সক্ষম হন।

অবতরণের পর সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। প্রাথমিক পরীক্ষায় সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, ইঞ্জিনের কয়েকটি ব্লেড ভেঙে যাওয়ার ফলে ইঞ্জিনের ইনলেট অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সেখান থেকেই বিস্ফোরণের সূত্রপাত।

আন্তর্জাতিক সংস্থা এভিয়েশন সেফটি নেটওয়ার্ক এর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

তবে কী কারণে ইঞ্জিনের ব্লেড ভেঙেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে এয়ারলাইন কর্তৃপক্ষ। একই সঙ্গে নাইজেরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে দ্রুত তদন্ত শুরু করা হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত
মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা’ চালিয়েছে বলে প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত
বিশ্ব রাজনীতিতে নতুন মোড়, ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প-শি-পুতিন
বিশ্বের তিন পরাশক্তির নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।
বিশ্ব রাজনীতিতে নতুন মোড়, ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প-শি-পুতিন
পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে নেতৃত্ব দিক যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন: ট্রাম্প
পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনকে একসঙ্গে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে নেতৃত্ব দিক যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন: ট্রাম্প
মৃত্যুর আগে সহপাঠীদের সঙ্গে একবার ক্লাস করতে চেয়েছিল বেইবেই, দুদিন পরই নিভল প্রাণ
মরণব্যাধি রক্তের ক্যানসারে (ব্লাড ক্যানসার) আক্রান্ত চীনের ১৮ বছর বয়সী শিক্ষার্থী ইয়াও ইংবেইয়ের শেষ ইচ্ছা পূরণ করলেন শিক্ষক ও সহপাঠীরা।
মৃত্যুর আগে সহপাঠীদের সঙ্গে একবার ক্লাস করতে চেয়েছিল বেইবেই, দুদিন পরই নিভল প্রাণ
তাইওয়ান নিয়ে অবস্থান স্পষ্ট করলেন জাপানের প্রধানমন্ত্রী
তাইওয়ান ইস্যুতে ১৯৭২ সাল থেকে জাপানের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
তাইওয়ান নিয়ে অবস্থান স্পষ্ট করলেন জাপানের প্রধানমন্ত্রী
আরও পড়ুন
শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণে আহত ৩
খুলনায় আদালত ও সার্কিট হাউজ এলাকায় পরপর বিস্ফোরণ!
শরীয়তপুরে ফসলি জমিতে ককটেল বিস্ফোরণ, আহত ৩
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, আগুন