ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

পরকীয়ার সন্দেহে জনসম্মুখে স্বামীকে পেটালেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

পরকীয়ার সন্দেহে জনসম্মুখে স্বামীকে মারধর করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সীতাপুর জেলার ব্যস্ত একটি মোড়ে এ ঘটনা ঘটে। মুহূর্তেই সেখানে ভিড় জমে যায় এবং উপস্থিত কয়েকজন ঘটনার ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোরকা পরা ওই নারী কিছু সময় ধরে স্বামীকে অনুসরণ ও পর্যবেক্ষণ করেন। এরপর হঠাৎ তার কাছে গিয়ে একের পর এক চড় মারতে থাকেন এবং বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। প্রকাশ্য রাস্তায় এমন ঘটনা দেখে আশপাশের মানুষ বিস্মিত হয়ে যান।

ভুক্তভোগী নারীর অভিযোগ, পেশায় শিক্ষক তার স্বামী অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। বিষয়টি নিজ চোখে দেখার পর তিনি সরাসরি স্বামীর মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন এবং প্রকাশ্যে তার বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ তোলেন।

ঘটনার সময় আশপাশের লোকজন জড়ো হয়ে ভিডিও ধারণ শুরু করলে এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কেউ কেউ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও কিছু সময় পর ভিড় ছত্রভঙ্গ হয়ে যায়।

অভিযুক্ত স্বামীর নাম অজয় নগর। তিনি উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলার টোপা কালানের বাসিন্দা এবং সীতাপুরের তামবাউর এলাকার দাতুনি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার স্কুল শেষে অন্য যাত্রীদের সঙ্গে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন অজয় নগর। সুমলি স্কুলের কাছে গাড়ি থামার পর বোরকা পরা ওই নারী তার ওপর হামলা চালান এবং গাড়ির কাচ ভেঙে দেন। পরে বোরকা খুললে উপস্থিত লোকজন বুঝতে পারেন, তিনি ওই শিক্ষকের স্ত্রী।

এ ঘটনায় পরিবারের অন্য সদস্যরাও জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত অজয় নগরের মা ও মেয়ে ওই নারীর সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুন

পরবর্তীতে অজয় নগর থানায় একটি লিখিত আবেদন জমা দেন। আবেদনে তিনি উল্লেখ করেন, এটি পারিবারিক বিরোধের জেরে দাম্পত্য কলহ থেকে সৃষ্টি হওয়া ঘটনা। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং উত্থাপিত তথ্য যাচাই করা হচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিক মামলা দায়ের করেনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আবারও সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুথি যোদ্ধাদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট।
আবারও সৌদিতে সতর্কতা জারি
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির আশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ১ শতাংশের বেশি।
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, শেষ মুহূর্তে যে বার্তা দেন পাইলট
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ বিমানের সব আরোহী নিহত হয়েছেন। বিমানটিতে মোট ৯ জন ছিলেন।
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, শেষ মুহূর্তে যে বার্তা দেন পাইলট
মিসাইলের মতো আছড়ে পড়ল বিমান, যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৯
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালকসহ ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন মার-এ-লাগোর দূরত্ব মাত্র ৯ মাইল (১৪ দশমিক ৪৮ কিলোমিটার)।
মিসাইলের মতো আছড়ে পড়ল বিমান, যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৯
এলপিজির তীব্র সংকট পাকিস্তানে 
পাকিস্তানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। তাফতান সীমান্ত দিয়ে এলপিজি সরবরাহ বন্ধ থাকায় দেশটির বিভিন্ন এলাকায় প্রতি কেজি গ্যাসের দাম বেড়ে ৭০০ রুপি পর্যন্ত উঠেছে।
এলপিজির তীব্র সংকট পাকিস্তানে 
আরও পড়ুন
বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
ভারতে স্বামীর সঙ্গে ঝগড়া করে থানায় গিয়ে পুলিশের লালসার শিকার নারী
আসামে যুবদলের ব্যানার, চিন্তায় ভারত পুলিশ
ভারতে সিইসির পদত্যাগ দাবিতে বিরোধীদের ‘চলো দিল্লি’ পদযাত্রা আজ