ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রমজানে ভিক্ষাবৃত্তি রোধে পুলিশের বিশেষ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভিক্ষাবৃত্তি রোধে বিশেষ অভিযান শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ পুলিশ। ‘ভিক্ষাবৃত্তি অপরাধ, দান দায়িত্ব’ স্লোগানে পরিচালিত এই সচেতনতামূলক কর্মসূচির লক্ষ্য জনসচেতনতা বাড়ানো এবং দায়িত্বশীলভাবে দান করতে উদ্বুদ্ধ করা। খবর গালফ নিউজ।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, শারজাহ পুলিশের নিরাপত্তা গণমাধ্যম বিভাগ ও ভিক্ষাবৃত্তি দমন কমিটির যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভিক্ষাবৃত্তি ও এ ধরনের নেতিবাচক কর্মকাণ্ড সমাজের নিরাপত্তা ও স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে জনগণকে সচেতন করাই মূল উদ্দেশ্য। ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়া পর্যন্ত অভিযান চলবে।

আরও পড়ুন

পুলিশ বলেছে, রমজানে দান খয়রাতের প্রবণতা বেড়ে যায়। এ সুযোগে কিছু ব্যক্তি অবৈধ উপায়ে অর্থ সংগ্রহের চেষ্টা করে। পাশাপাশি আবাসিক এলাকা ও বিপণিকেন্দ্রে অনুমতিবিহীন ভ্রাম্যমাণ বিক্রেতাদের উপস্থিতিও বাড়ে, যা নিয়ন্ত্রণে তৎপরতা জোরদার করা হয়েছে।

কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আবেগতাড়িত আবেদন করে সহানুভূতি আদায়ের চেষ্টা করা ব্যক্তিদের অর্থ না দেওয়ার অনুরোধ করা হয়েছে। বরং সরকার অনুমোদিত দাতব্য সংস্থা ও মানবিক প্রতিষ্ঠানের মাধ্যমে দান করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের শারজাহে প্রতি বছর রমজানকে ঘিরে ভিক্ষাবৃত্তি দমনে বিশেষ নজরদারি চালানো হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রান্সে শত শত সুপারশপের ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে শত শত সুপারশপের ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে, নষ্ট কোটি টাকার খাবার
সৌদিতে প্রাণঘাতী হামলার আগে নীরব ছিল বিমানবন্দরের সতর্কবার্তা ব্যবস্থা 
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদিতে প্রাণঘাতী হামলার আগে নীরব ছিল বিমানবন্দরের সতর্কবার্তা ব্যবস্থা 
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
আরও পড়ুন
উত্তরায় মদের বারে অভিযান, নারীসহ আটক ৪৭
দেশজুড়ে নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা
ঈশ্বরদীতে দুটি ওয়ান শ্যুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযানে আটক ২৫২