ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নিজেকেই ‘মেডেল অব অনার’ দিতে চেয়েছিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর ২০১৮ সালের ডিসেম্বরে ইরাকে মার্কিন সেনাদের দেখতে আকস্মিক সফর করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে সফরের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকেই ‘কংগ্রেশনাল মেডেল অব অনার’ দেওয়ার কথা ভেবেছিলেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জর্জিয়ার রোম শহরে এক বক্তব্যে ট্রাম্প তার ইরাক সফরের স্মৃতিচারণ করে এমন বক্তব্য দিয়েছেন। খবর আনাদোলু এজেন্সি।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বলেন, আমি ইরাকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি অত্যন্ত সাহসী ছিলাম। এতটাই সাহসী যে নিজেকেই কংগ্রেশনাল মেডেল অব অনার দিতে চেয়েছিলাম।

তিনি আরও বলেন, আমি আমার লোকদের জিজ্ঞেস করেছিলাম, আমি কি নিজেকে কংগ্রেশনাল মেডেল অব অনার দিতে পারি?

আরও পড়ুন

তবে ট্রাম্প স্বীকার করেন, এই সম্মাননা এম সেনাদের দেওয়া হয়েছে, যারা প্রকৃত যুদ্ধে অসাধারণ বীরত্ব দেখিয়েছেন এবং অনেকেই গুরুতরভাবে আহত হয়েছেন।

ট্রাম্প বলেন, আমি বলেছিলাম, নিজেকে দিলে সেটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। একদিন আইনটা পরীক্ষা করে দেখব। জানেন তো, আমি মজা করছি।

‘কংগ্রেশনাল মেডেল অব অনার’ কে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ও সবচেয়ে মর্যাদাপূর্ণ সামরিক পদক হিসেবে বিবেচনা করা হয়। এটি কেবল সেসব সেনাসদস্যদের দেওয়া হয়, যারা যুদ্ধে অসাধারণ বীরত্ব ও আত্মত্যাগের নজির স্থাপন করেন।

প্রায় চার কোটি মার্কিন সেনাসদস্যের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৩ হাজার ৫২৮ জন এই সম্মান পেয়েছেন। বর্তমানে জীবিত পদকপ্রাপ্তের সংখ্যা মাত্র ৬১।

উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প আরও দাবি করেছিলেন যে, তিনি ‘অমীমাংসিত সাতটি যুদ্ধ’ সমাধান করায় ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
আরও পড়ুন
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত
নোবেল পুরস্কার না পেয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের