ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম
ছবি: আরটিভি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব তেলের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।

রোববার (২২ নভেম্বর) সকালে এ তথ্য জানায় ভুরুঙ্গামারী থানা পুলিশ। এর আগে শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় এ অভিযান চালায় ভুরুঙ্গামারী থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে নিয়মিত টহলের অংশ হিসেবে ওই এলাকায় ফুট পেট্রোল পরিচালনা করছিল পুলিশের একটি দল। এ সময় কুড়িগ্রামগামী দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দেওয়া হয়। তবে পুলিশের সংকেত উপেক্ষা করে নসিমনটি থেকে দুটি সাদা বস্তা ফেলে রেখে পালিয়ে যায় চালক। পরে বস্তা দুটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়।

অভিযানে ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ উপস্থিত ছিলেন।

পুলিশের ধারণা, সীমান্ত দিয়ে চোরাই পথে ভারত থেকে এসব অলিভ অয়েল এনে ঢাকায় নেওয়া হচ্ছিল। এ ঘটনায় জব্দ করা মালামাল সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে থানায় জমা রাখা হয়েছে। চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও জব্দ করা পণ্যের মালিকানা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ ও সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানান, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে নিয়মিত চেকপোস্ট ও ফুট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, জুয়া ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন-লুটপাট, গ্রেপ্তার ৩
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর, আগুন ও লুটপাটের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন-লুটপাট, গ্রেপ্তার ৩
ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ীসহ নিহত ২
‎লালমনিরহাট সদর উপজেলার রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় ট্রাক, মোটরসাইকেল ও গরু বহনকারী নছিমন খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি গরুও মারা গেছে।
ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ীসহ নিহত ২
গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা
গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় সকাল থেকেই দলে দলে শ্রমিকরা গেছেন তাদের কর্মস্থলে। বেতন বাড়ানো দাবিতে গত কয়েক দিনের আন্দোলনের প্রেক্ষিতে কিছুটা উৎকণ্ঠা থাকলেও প্রায় দুই হাজার কারখানার মধ্যে অর্ধশত কারখানা ছাড়া বাকিগুলোতে উৎপাদন কার্যক্রম চলছে স্বাভাবিক গতিতে। 
গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা
১৫ বছর ধরে জরাজীর্ণ সেতু, ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের মোল্লাডাঙ্গী এলাকায় প্রায় ১৫ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে একটি গুরুত্বপূর্ণ সেতু। মানিকোঠা বাজার ও চৌকদার বাজারের সংযোগ সড়কে অবস্থিত সেতুটির বিভিন্ন অংশ ভেঙে গেছে।
১৫ বছর ধরে জরাজীর্ণ সেতু, ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের
মুন্সীগঞ্জে বসতঘর পুড়ে ছাই
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে একটি দোতলা টিনশেড বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঘরের আসবাবপত্র পুরে ছাই হয়ে গেছে। 
মুন্সীগঞ্জে বসতঘর পুড়ে ছাই
আরও পড়ুন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫
তারানা হালিমের সন্ধানে গুলশানের বাসায় পুলিশের অভিযান
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ