ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ এএম
ছবি: সংগৃহীত

বরের সামনে বন্দুকের মুখে নববধূকে অপহরণ করার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের ওড়িশায়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফেরার পথেই প্রাক্তন প্রেমিক সশস্ত্র অবস্থায় পথরোধ করে কনেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে ওড়িশা রাজ্যের বলাঙ্গির জেলাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, বলাঙ্গির জেলার বাসিন্দা হরিবন্ধু প্যাটেল বিয়ের জন্য কান্তামাল এলাকায় যান। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতি ও পরিবারের সদস্যরা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে তারভা রোডের বাদাবান্ধা এলাকার কাছে তাদের গাড়ির গতিরোধ করা হয়। এ সময় অভিযুক্ত প্রাক্তন প্রেমিক আরও দুই সহযোগীকে সঙ্গে নিয়ে বরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয় এবং জোরপূর্বক নববধূকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে পালিয়ে যায়।

অভিযোগে বলা হয়, অস্ত্রের মুখে বর ও তার সঙ্গে থাকা স্বজনরা অসহায় হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই আটকে থাকেন। পরে বর স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন

তারভা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিতা কিডো জানান, বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার সময় তিন সশস্ত্র ব্যক্তি তাদের পথরোধ করে। তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় এবং কনেকে অপহরণ করে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার এবং অপহৃত নারীকে উদ্ধারে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...
যুক্তরাজ্যের লেস্টারশায়ারে ছয় বছর বয়সী এক মেয়েশিশুকে টানা চার বছর যৌন নির্যাতনের দায়ে জেমা বেকার (৪২) নামে এক নারীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার দিন দিন আরও বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, পেট্রলসহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে বলে অর্থনীতিবিদদের পূর্বাভাস আরও জোরালো হলো।
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের কংগ্রেস নিয়ন্ত্রণ নির্ধারণে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের  ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৫টি আসনসহ গভর্নর ও বিভিন্ন স্টেইট পর্যায়ের পদে ভোট দেবেন ভোটাররা।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
শীতকালে ঘর গরম রাখার খরচ কমাতে নিউইয়র্কের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার আবেদন প্রক্রিয়া চলতি বছর সোমবার(২ নভেম্বর) থেকে শুরু হয়েছে চলবে ১৬ এপ্রিল ২০২৭ তারিখ পর্যন্ত।  
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চলতি বছরের ১৪ জানুয়ারি ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিতের ঘোষণা দেয়। পরে ২১ আগস্ট নিউইয়র্কের একটি ফেডারেল আদালত এ সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেন।
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
আরও পড়ুন
অপহরণের ৯ দিন পার হলেও উদ্ধার হয়নি কলেজছাত্র রিদোয়ান
স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, দুই নারী আটক
চলন্ত সিএনজি থেকে হঠাৎ চিৎকার, এরপরই ঘটে ‘আসল ঘটনা’
চট্টগ্রামে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ