পাকিস্তানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:৩১ পিএম


পাকিস্তানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর চালানো একগুচ্ছ বিশেষ গোয়েন্দা অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর অন্তত ৩৪ জন নিহত হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। 

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের মাটিতে অশান্তি ছড়াতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সহ বেশ কিছু সশস্ত্র গোষ্ঠীকে ভারত সরাসরি সহায়তা ও অর্থায়ন করে আসছে। পাকিস্তান সরকার এই গোষ্ঠীগুলোকে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ এবং ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে নতুন করে অভিহিত করেছে। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

আইএসপিআর-এর তথ্যমতে, গত ২৪ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখোয়ায় চারটি পৃথক সংঘর্ষে ২৬ জন এবং বেলুচিস্তানের সামবাজা এলাকায় পরিচালিত অভিযানে ৮ জন সন্ত্রাসী নিহত হয়। 

অভিযানের বিস্তারিত বর্ণনা দিয়ে আইএসপিআর জানায়, পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর নজরে আসে একদল সশস্ত্র সন্ত্রাসী। নির্ভুল ও দক্ষ এই অভিযানে এক অনুপ্রবেশকারী নিহত হয়, যাকে পরবর্তীতে আফগান নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। এই ঘটনাটি আফগান সীমান্ত দিয়ে বিদেশি ইন্ধনে জঙ্গি অনুপ্রবেশের অভিযোগকে আবারও সামনে নিয়ে এল। 

বিজ্ঞাপন

এছাড়া লাক্কি মারওয়াত জেলায় একটি বিশেষ গোয়েন্দাভিত্তিক অভিযানে (আইবিও) তীব্র গোলাগুলির পর আরও তিনজনকে হত্যা করা হয়। বান্নু ও উত্তর ওয়াজিরিস্তানেও পৃথক অভিযানে যথাক্রমে ১০ ও ১২ জন খারিজি সদস্যকে নির্মূল করার দাবি করেছে পাক সেনারা।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission