ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এপস্টেইন ফাইলে বিকিনি পরা নারীর সঙ্গে বিজ্ঞানী হকিংয়ের ছবি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী অধ্যাপক স্টিফেন হকিংকে ঘিরে একটি ছবি কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন এর প্রকাশিত ফাইলে পাওয়া গেছে। ছবিতে দেখা যায়, হকিং হাতবিহীন ইলেকট্রনিক হুইলচেয়ারে আধশোয়া অবস্থায় বসে আছেন এবং তার পাশে দু’জন নারী দাঁড়িয়ে রয়েছেন, যাদের একজন হকিংকে ধরে রেখেছেন, আরেকজন পানীয়ের গ্লাস ধরে রেখেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট সূত্রে জানিয়েছে, ছবিটি তোলা হয়েছিল ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের সেন্ট থমাস দ্বীপের রিটজ-কার্লটন হোটেলে আয়োজিত এক বিজ্ঞান সম্মেলনে। হকিংকে আমন্ত্রণ করেছিলেন এপস্টেইন এবং তার যাতায়াতসহ ব্যবস্থাপনা করেছিলেন।

হকিংয়ের পরিবারের মুখপাত্র দ্য ডেইলি মেইলকে বলেছেন, এই নারী দু’জন দীর্ঘদিন ধরে অধ্যাপক হকিংয়ের সেবা ও তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। হকিংয়ের বিরুদ্ধে কোনো অসদাচরণের অভিযোগ বা এ ধরনের কোনো ইঙ্গিত পুরোপুরি ভিত্তিহীন ও অবাস্তব।

জেফ্রি এপস্টেইনের ফাইলে হকিংয়ের নাম উল্লেখ হয়েছে প্রায় ২৫০ বার। এফাইলের অন্যান্য ক্ষেত্রে অনেক প্রভাবশালী ব্যক্তির নামও উঠে এসেছে, যাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপে গোপনে আনন্দ-ফুর্তি ও যৌন পরিষেবা গ্রহণের অভিযোগ রয়েছে।

পদার্থবিজ্ঞানী হকিং মোটর নিউরন ডিজিজ নামে বিরল রোগে আক্রান্ত ছিলেন। তার দেহের সব পেশি প্রায় অচল ছিল, শুধুমাত্র ডান গালের পেশি দিয়ে তিনি বিশেষ যন্ত্রের সাহায্যে কথা বলতেন। শ্বাসপ্রশ্বাসের জন্য ভেন্টিলেটর, চলাচলের জন্য ইলেকট্রনিক হুইলচেয়ার এবং ওষুধ গ্রহণে নিয়মিত সহায়তার প্রয়োজন হতো।

আরও পড়ুন

১৯৪২ সালে যুক্তরাজ্যের অক্সফোর্ডে জন্ম নেওয়া হকিংকে অ্যালবার্ট আইনস্টাইনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞানী হিসেবে গণ্য করা হয়। তার প্রধান কাজ ছিল সময় নিয়ে, এবং লেখা ‘সময়ের সংক্ষিপ্ত ইতিহাস’ বিশ্বসেরা বিজ্ঞানগ্রন্থগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত। হকিং ২০১৮ সালে ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

সূত্র : এএফপি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
আরও পড়ুন
পাওয়া গেছে এপস্টেইনের সুইসাইড নোট, কী লেখা এতে
পবিত্র কাবার নিদর্শন দিয়ে দ্বীপে ‘মসজিদ’ গড়েছিলেন এপস্টেইন
এপস্টেইন ফাইলে নাম, কড়া জবাব মডেল জিজি হাদিদের
ধর্ষণে নিহত দুই তরুণীকে বাংলোর মাটিতে পুঁতে রাখার দাবি