ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

এবার রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

কৃষ্ণসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়ার নোভোরোসিস্ক বন্দরে এক ভয়াবহ ও সফল হামলা চালিয়েছে ইউক্রেন। সোমবার (২ মার্চ) পরিচালিত এই সুপরিকল্পিত অভিযানে রাশিয়ার অন্তত চারটি শক্তিশালী রণতরীকে লক্ষ্যবস্তু করা হয়, যার ফলে পুতিন বাহিনীর নৌ-শক্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (৪ মার্চ) কিয়েভ ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসবিইউ) সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। হামলায় তিন রুশ নাবিক নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ইউক্রেনীয় বাহিনীর এই হামলায় সবচেয়ে বড় আঘাতটি লেগেছে রাশিয়ার আধুনিক ফ্রিগেট ‘অ্যাডমিরাল এসেন’-এর ওপর। এই জাহাজটি কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনকারী হিসেবে পরিচিত, যা দিয়ে নিয়মিত ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালিয়ে আসছিল রাশিয়া।

এসবিইউ জানায়, অ্যাডমিরাল এসেনের মাঝামাঝি অংশে সরাসরি আঘাত লাগায় এর টিকে-২৫ ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, রাডার এবং গ্রেনেড লঞ্চার সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। এই ক্ষতির ফলে জাহাজটি এখন আর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারবে না।

আরও পড়ুন

নোভোরোসিস্ক উপসাগরটি রাশিয়ার অন্যতম সুরক্ষিত অঞ্চল হিসেবে বিবেচিত, যেখানে বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে। তবে ইউক্রেনের ড্রোন ও সামরিক ইউনিটগুলো সেই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ভেদ করে বন্দরের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। হামলার পর ‘অ্যাডমিরাল এসেন’ রণতরীর ডেকে ভয়াবহ আগুন ধরে যায়, যা নেভাতে রুশ বাহিনীর প্রায় ১৮ ঘণ্টা সময় লেগেছে।

অ্যাডমিরাল এসেন ছাড়াও ইউক্রেনীয় হামলায় রাশিয়ার আরও তিনটি গুরুত্বপূর্ণ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে মাইনসুইপার ‘ভ্যালেনটাইন পিকুলন’ এবং অ্যান্টি-সাবমেরিন জাহাজ ‘ইয়েসেক’ ও ‘কাশিমভ’। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর দাবি, তাদের এই নিখুঁত সমন্বিত আক্রমণের ফলে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহর এখন বড় ধরণের নেতৃত্ব ও কারিগরি সংকটের মুখে পড়েছে। বিশেষ করে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে রুশ হামলা চালানোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

কেবল সামরিক জাহাজ নয়, ইউক্রেন এবার রাশিয়ার অর্থনীতির অন্যতম প্রধান উৎস তেল টার্মিনালের ওপরও আঘাত হেনেছে। নোভোরোসিস্কের বড় তেল টার্মিনালের মোট সাতটি লোডিং বার্থের মধ্যে ছয়টিই এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইউক্রেনীয় গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে। পাশাপাশি একটি গাইডেন্স রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থাও গুড়িয়ে দেওয়া হয়েছে। যদিও কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানিয়েছে এসব দাবির সত্যতা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি, তবে এই ঘটনার পর কৃষ্ণসাগর অঞ্চলে রুশ নিয়ন্ত্রণে বড় ধরণের ফাটল দেখা দিয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের কংগ্রেস নিয়ন্ত্রণ নির্ধারণে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের  ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৫টি আসনসহ গভর্নর ও বিভিন্ন স্টেইট পর্যায়ের পদে ভোট দেবেন ভোটাররা।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
শীতকালে ঘর গরম রাখার খরচ কমাতে নিউইয়র্কের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার আবেদন প্রক্রিয়া চলতি বছর সোমবার(২ নভেম্বর) থেকে শুরু হয়েছে চলবে ১৬ এপ্রিল ২০২৭ তারিখ পর্যন্ত।  
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চলতি বছরের ১৪ জানুয়ারি ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিতের ঘোষণা দেয়। পরে ২১ আগস্ট নিউইয়র্কের একটি ফেডারেল আদালত এ সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেন।
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
টেক্সাসে থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প, বাড়ির দাম ৬ লাখ ডলার
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বিশ্বের বৃহত্তম থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প গড়ে উঠেছে। অস্টিনের কাছে অবস্থিত ‘উলফ র‍্যাঞ্চ’ আবাসিক এলাকায় অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক রোবট দিয়ে ১০০টি বাড়ি তৈরি করা হয়েছে, যেগুলোর দাম গড়ে সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ ডলারের কাছাকাছি।
টেক্সাসে থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প, বাড়ির দাম ৬ লাখ ডলার
যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বিনা খরচে পড়ার সুযোগ
যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত বেসরকারি বিশ্ববিদ্যালয় বোস্টন ইউনিভার্সিটি উচ্চশিক্ষার ব্যয় কমাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে ।
যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বিনা খরচে পড়ার সুযোগ
আরও পড়ুন
চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর
একসঙ্গে তিন যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন মোদি