ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১০:০১ পিএম
ছবি: সংগৃহীত

পূর্ব এশিয়ায় সামরিক উত্তেজনার পারদ আরও উসকে দিয়ে উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে একটি অত্যাধুনিক ডেস্ট্রয়ার থেকে ধারাবাহিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারকি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

বুধবার (১১ মার্চ) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এই তথ্য নিশ্চিত করেছে। মূলত যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা যাচাই এবং নৌবাহিনীর সদস্যদের দ্রুত মোতায়েনের সক্ষমতা পরীক্ষার লক্ষ্যেই মঙ্গলবার (১০ মার্চ) এই মহড়া চালানো হয়।

কেসিএনএ জানায়, পিয়ংইয়ংয়ের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যেই এই বিশেষ পরীক্ষা চালানো হয়েছে। দেশটির নামফো উপকূলের কাছে ‘৫১ নম্বর চো হিয়ন’ নামক ডেস্ট্রয়ার থেকে ধারাবাহিকভাবে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এই ক্ষেপণাস্ত্রগুলো কোরিয়ার পশ্চিম সাগর বরাবর নির্ধারিত পথ ধরে প্রায় ১৬৯ মিনিট (১০ হাজার ১৩৮ সেকেন্ড) আকাশপথে উড়ে গিয়ে একটি সুনির্দিষ্ট দ্বীপ লক্ষ্যবস্তুতে আঘাত হানে। উড্ডয়ন সময়ের এই রেকর্ডটি ২০২২ ও ২০২৩ সালে পরীক্ষিত ‘হাওয়াসাল’ কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ উড্ডয়ন সময়ের প্রায় সমান।

আরও পড়ুন

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায়, যুদ্ধজাহাজটির পেছনের অংশে অবস্থিত ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম (ভিএলএস) থেকে পশ্চিম দিকে দ্রুত গতিতে একে একে ছয়টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে।

এর আগে গত ৪ মার্চ একই জাহাজ থেকে আরও পাঁচটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে নিজেদের রণপ্রস্তুতি ঝালিয়ে নিয়েছিল উত্তর কোরিয়া। কিম জং উন একটি অপ্রকাশিত দূরবর্তী অভ্যন্তরীণ স্থান থেকে ভিডিও লিংকের মাধ্যমে এবং টেলিফোনে জাহাজের নাবিকদের সাথে যোগাযোগ করে পুরো কার্যক্রমটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় কিম জং উনের পাশে তার কনিষ্ঠ কন্যাকেও উপস্থিত থাকতে দেখা গেছে। যদিও উত্তর কোরিয়ার গণমাধ্যমগুলো বরাবরের মতোই তার নাম উল্লেখ করেনি, তবে প্রকাশিত ছবিতে তাকে তার বাবার সাথে গভীরভাবে রণকৌশল পর্যবেক্ষণ করতে দেখা যায়।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতেও একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় কিম ও তার কন্যাকে একইভাবে একই কক্ষে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়ানোর পরপরই চরম এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই অধিবেশন কক্ষ ত্যাগ করে দলবেধে বাইরে চলে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
জাতিসংঘের উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট / মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে দক্ষ ধাত্রীসেবা বা মিডওয়াইফারির কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে।
মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের নতুন করে ১১টি বিমান কেনার চুক্তি সই হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিশেষ পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুসজ্জিত সামরিক বিমান উড়িয়ে এবং ১০০ ফুট (৩০ মিটার) দীর্ঘ লালগালিচা বিছিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা জানিয়েছেন।
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
ফিলিস্তিনি জনগণ বর্তমানে তাদের ইতিহাসের অন্যতম বিপজ্জনক ও সংকটময় সময় পার করছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
আরও পড়ুন
বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল
যুক্তরাষ্ট্রে বিশাল এক ‘গোপন বাহিনী’ বানিয়ে ফেলেছে উত্তর কোরিয়া!
চরম গরমে কুকুরের মাংসের স্যুপ খাওয়ার পরামর্শ
পারমাণবিক অস্ত্রের সক্ষমতা ভয়াবহভাবে বাড়াচ্ছে উত্তর কোরিয়া