ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা র‍্যাঙ্কিংয়ের ব্যবধানের প্রতিফলন ঘটিয়ে উত্তর কোরিয়া ১০-০ গোলে হারিয়েছে ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা ও আফঈদা খন্দকারদের।

জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই কার্যত নির্ধারিত হয়ে যায় ফল। ৪৩ মিনিটের মধ্যে সাত গোল হজম করে বাংলাদেশ। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে ব্যবধান ১০-০ করে উত্তর কোরিয়া।

ম্যাচের পঞ্চম মিনিটেই রিয়ং জংয়ের গোলে এগিয়ে যায় উত্তর কোরিয়া। পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর ১৮ মিনিটে ইউ ইয়ংয়ের গোলে ৩-০ করে উত্তর কোরিয়া।

১৮ ও ৩৫ মিনিটে জোড়া গোল করেন চ্যা আন ইয়ং। এর মাঝে ৪০ ও ৪৩ মিনিটে আরও দুটি গোল করেন কিম কিয়ং ইয়ং। ফলে বিরতিতে ৭-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখে উত্তর কোরিয়া। ৫১ মিনিটে রিং সং গোল করলে ব্যবধান হয় ৮-০। ৬০ মিনিটে জং কুমের গোলে নবমবারের মতো বাংলাদেশের জালে বল জড়ায় উত্তর কোরিয়া। যোগ করা সময়ে জিন হংয়ের গোলে ১০-০ পূর্ণ হয়।

এটি বাংলাদেশের নারী ফুটবল দলের ইতিহাসে সবচেয়ে বড় হার। এর আগে ২০১৩ সালে ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে থাইল্যান্ডের কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

ফিফা র‍্যাঙ্কিংয়েও দুই দলের শক্তির পার্থক্য স্পষ্ট। উত্তর কোরিয়া রয়েছে ১১ নম্বরে, আর বাংলাদেশ ১০৭তম স্থানে। দুই দলের র‍্যাঙ্কিংয়ের ব্যবধান ৯৬ ধাপ। এশিয়ান গেমসে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার বিপক্ষে সেই পার্থক্যই মাঠে দেখা গেল।

এশিয়ান গেমসে বাংলাদেশের পরবর্তী ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। আগামী ১৭ সেপ্টেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের জয়। তবে ম্যাচের ফল ছাপিয়ে শেষ বাঁশির পর মনুমেন্টাল স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ। প্রিয় অধিনায়কের বিদায়ী বক্তব্য শুনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা-আসিয়ান কাপে চরম ব্যর্থতার প্রভাব পড়েছে বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিংয়ে। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮২তম স্থানে নেমে গেছে বাংলাদেশ।
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
আরও পড়ুন
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন
ব্রাজিল-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা
এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি