ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চরম গরমে কুকুরের মাংসের স্যুপ খাওয়ার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি: সংগৃহীত

তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় জনগণকে কুকুরের মাংসের স্যুপ খাওয়ার পরামর্শ দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে কুকুরের মাংসের স্যুপ, মুরগির ঝোলসহ গরমে শরীর ঠান্ডা রাখা ও শক্তি ধরে রাখার বিভিন্ন খাদ্যাভ্যাস নিয়ে প্রচার চালানো হচ্ছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, দেশে তাপমাত্রা ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ শুরুর পর সর্বোচ্চ। এ সময়কে দেশটিতে ‘সামবক’ বা ‘ডগ ডেজ অব সামার’ নামে পরিচিত সবচেয়ে উষ্ণ মৌসুম হিসেবে বিবেচনা করা হয়।

রাষ্ট্রীয় সংবাদপত্র রোদং সিনমুন-এ প্রকাশিত এক স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদনে পিয়ংইয়ং জেনারেল হাসপাতালের এক চিকিৎসকের পরামর্শ তুলে ধরা হয়েছে। সেখানে তরমুজ, শসা, মুগডালের পাশাপাশি পুষ্টিকর খাবার হিসেবে কুকুরের মাংসের স্যুপ, মাছের পায়েস ও লাল বিনের পায়েস খাওয়ার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া কুকুরের মাংসের স্যুপকে গ্রীষ্মকালীন ঐতিহ্যবাহী খাবার হিসেবে উল্লেখ করে একটি পৃথক প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে একটি প্রচলিত প্রবাদ উদ্ধৃত করা হয় ‘গ্রীষ্মের তীব্র গরমে কুকুরের মাংসের স্যুপ পায়ের ওপর পড়লেও তা ওষুধ হয়ে যায়।’ চলতি বছরের শুরুতে দেশটিতে কুকুরের মাংস রান্নার জাতীয় প্রতিযোগিতা আয়োজনের কথাও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জিনসেং, আঠালো চাল ও খেজুর দিয়ে তৈরি ঐতিহ্যবাহী মুরগির স্যুপ ‘সামগিয়েতাং’-এর প্রশংসা করে জানিয়েছে, গরম থেকে স্বস্তি পেতে পিয়ংইয়ংয়ের বিভিন্ন রেস্তোরাঁয় এ খাবারের চাহিদা বেড়েছে।

গরমে স্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রীয় টেলিভিশনে পর্যাপ্ত পানি ও তরল পান, সাঁতার এবং খোলা জায়গায় শরীরচর্চার পরামর্শও দেওয়া হচ্ছে। তবে চলমান তাপপ্রবাহে উত্তর কোরিয়ায় প্রাণহানির কোনো তথ্য সরকার প্রকাশ করেনি। একই সময়ে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায় তাপপ্রবাহজনিত কারণে ২০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুন

এদিকে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচণ্ড গরমের মধ্যেও জনগণের জন্য কাজ করার বিষয়ে সর্বোচ্চ নেতা কিম জং উনের অতীত কর্মকাণ্ডও তুলে ধরা হচ্ছে। বিভিন্ন নির্মাণ প্রকল্প, কারখানা ও পর্যটন এলাকা পরিদর্শনের সময় তীব্র গরম উপেক্ষা করে দায়িত্ব পালনের উদাহরণ প্রকাশ করা হয়েছে। তবে বর্তমান তাপপ্রবাহে কিম জং উন কীভাবে সময় কাটাচ্ছেন, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
আরও পড়ুন
বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল
যুক্তরাষ্ট্রে বিশাল এক ‘গোপন বাহিনী’ বানিয়ে ফেলেছে উত্তর কোরিয়া!
তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খাওয়ার পরামর্শ উ. কোরিয়ার!
চিকেন ভেজিটেবল স্যুপ তৈরি করবেন যেভাবে