ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বাহরাইনে বসবাসরত প্রবাসীদের দেশে ফেরাতে দূতাবাসের বিশেষ ফ্লাইট

বাহরাইন প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১১:০৭ পিএম
ছবি: সংগৃহীত

বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের গাল্ফ এয়ারের মাধ্যমে ঢাকায় ফেরার একটি বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করেছে।

দূতাবাস জানিয়েছে, সৌদির দাম্মাম হয়ে ঢাকায় যাবে এই বিশেষ ফ্লাইট।

রোববার (১৫ মার্চ) বাংলাদেশ দূতাবাসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ফ্লাইটে যেতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের ফেসবুক পাতায় দেওয়া নির্ধারিত গুগল ফরম পূরণ করে নিবন্ধন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসন পাওয়া সম্পূর্ণভাবে গালফ এয়ার কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে। আগে আসলে আগে আসন পাওয়ার ভিত্তিতে যাত্রী নির্বাচন করা হতে পারে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, সম্ভাব্য যাত্রার তারিখ আগামী ২০ মার্চ ২০২৬ অথবা এর কাছাকাছি কোনো দিন নির্ধারণ করা হতে পারে। প্রতি আসনের ভাড়া আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার ধরা হয়েছে।

আরও পড়ুন

এতে বলা হয়েছে, বাহরাইন থেকে দাম্মাম পর্যন্ত বাসে যাতায়াত এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট অনুমতির খরচও এই ভাড়ার মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে।

আগ্রহী নাগরিকদের আগামী ১৬ মার্চ সকাল ১০টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে দূতাবাস।

দূতাবাস আরও জানিয়েছে, ফ্লাইট পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত ও বিস্তারিত তথ্য গালফ এয়ারের পক্ষ থেকেই জানানো হবে।

0bf1f6a9-0ba7-4116-81d8-849b796de757

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
বড় অঙ্কের অর্থ জমা বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা।
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন।
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার গনেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে আটক শিক্ষার্থী, সমাজকর্মী ও আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে মারধর, শারীরিক নির্যাতন, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন।
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
আরও পড়ুন
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
আমরা প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়েছি: নুরুল হক
প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার: আইনমন্ত্রী