ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বাহরাইনে সড়কে ঝরল বাংলাদেশি পথচারীর প্রাণ

বাহরাইন প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১০:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

বাহরাইনের জিদাফস এলাকার সেহলা হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীসহ দুই পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেহলা হাইওয়েতে দ্রুতগতির দুটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে থাকা পথচারীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুই পথচারীর মৃত্যু হয়।

আরও পড়ুন

নিহতদের একজন বাংলাদেশি প্রবাসী সুন্দর মিয়া (৩৮)। তার বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার সংলগ্ন কাড়ারপার গ্রামে। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে বাহরাইনে বসবাস করছিলেন।

একই ঘটনায় আরও একজন পথচারী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমান শোক প্রকাশ করেছেন। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরবর্তী প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

এ দিকে সুন্দর মিয়ার আকস্মিক মৃত্যুর খবরে বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
মানবপাচারকারীদের প্রলোভনে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। 
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
অভিবাসন বিভাগ কেদাহ রাজ্যের কুলিমের পাডাং মেহার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ১৯৯ জন বাংলাদেশিসহ ৬৩০ জন বিদেশিকে আটক করেছে।
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাস। দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
আরও পড়ুন
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নওগাঁয় ব্যতিক্রমী ‘চিঠি উৎসব’: কাগজের ভাঁজে আবেগের রঙিন প্রকাশ
৮ জেলায় নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে নানান সুবিধা
শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে ভূমিকা রাখবে বুটেক্সের ডাই কেম এক্সপো: প্রতিমন্ত্রী টুকু