ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ঈদের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৭:০৯ পিএম
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় দেশটির রুলার্স সিলের রক্ষক সাইয়েদ দানিয়াল আহমদ টেলিভিশনে দেওয়া এক ভাষণে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রদান করেন। রুলার্স কনফারেন্সের পক্ষ থেকে জানানো হয়, দেশজুড়ে ২৯টি নির্ধারিত স্থানে চাঁদ দেখার চেষ্টা করা হলেও কোথাও নতুন চাঁদের দেখা মেলেনি।

সাইয়েদ দানিয়াল আহমদ তার ভাষণে বলেন, শাসকদের সম্মতিক্রমে আমি ঘোষণা করছি যে মালয়েশিয়ার সব রাজ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে শনিবার(২১ মার্চ)।

আরও পড়ুন

উল্লেখ্য, মালয়েশিয়ায় বসবাসরত মুসলমানরা গত ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা শুরু করেছিলেন। ৩০ রোজা পূর্ণ হওয়ার পরেই দেশটিতে উৎসবের আমেজ শুরু হতে যাচ্ছে।

ঈদুল ফিতর উপলক্ষে মালয়েশীয় নাগরিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি আগেই জানিয়েছিলেন, যদি ঈদ শনিবারে পড়ে, তবে পরদিন অর্থাৎ রোববার অতিরিক্ত সরকারি ছুটি দেওয়া হবে। ফলে দেশটির কর্মজীবী মানুষ দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন।

এছাড়া ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সারা দেশে টোল ফিতে ৫০ শতাংশ ছাড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এই বিশাল ছাড় বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হয়েছে এবং বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে। এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষের যাতায়াত খরচ যেমন কমবে, তেমনি উৎসবের আনন্দ আরও কয়েক গুণ বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জিজানে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার পরপরই দুই শহরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
বড় অঙ্কের অর্থ জমা বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা।
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন।
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
আরও পড়ুন
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার
আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: শাহে আলম
ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা