ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হরমুজ প্রণালীতে টোল বসানোর চিন্তা ইরানের, বাড়তে পারে বৈশ্বিক উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০১:১৩ পিএম
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করছে জাহাজ। ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ট্রানজিট ফি বা টোল আরোপের পরিকল্পনা করছে ইরান। দেশটির এক আইনপ্রণেতা এ তথ্য জানিয়েছেন। বৈশ্বিক তেল ও তরলীকৃত গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে হওয়ায়, এমন পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরান ইতোমধ্যে এই নৌপথে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করেছে। তেহরান এমন জাহাজগুলোর চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে, যেগুলোকে তারা তাদের প্রতিপক্ষ বা তাদের মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করছে।

ইরানের সংবাদমাধ্যম ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, দেশটির পার্লামেন্টে একটি বিল নিয়ে আলোচনা চলছে। প্রস্তাবিত ওই আইনে বলা হয়েছে, যেসব দেশ হরমুজ প্রণালী ব্যবহার করে জ্বালানি, পণ্য ও খাদ্য পরিবহন করবে, তাদের ইরানকে নির্ধারিত টোল ও কর পরিশোধ করতে হবে।

আরও পড়ুন

এদিকে ইরানের সর্বোচ্চ নেতার এক উপদেষ্টা জানিয়েছেন, যুদ্ধ শেষে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন নীতিমালা চালু করা হতে পারে। এর আওতায় ইরান তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোর বিরুদ্ধে সমুদ্রপথে বিধিনিষেধ আরোপ করতে পারবে।

উপদেষ্টা মোহাম্মদ মোখবার বলেন, হরমুজ প্রণালীর কৌশলগত অবস্থান কাজে লাগিয়ে পশ্চিমা দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা সম্ভব এবং প্রয়োজনে তাদের জাহাজ চলাচলও সীমিত করা যেতে পারে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
আরও পড়ুন
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা
ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র