ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৬:৫২ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের। রোববার (২২ মার্চ) দেশটির একাধিক গণমাধ্যম জানায়, দক্ষিণাঞ্চলে হরমুজ দ্বীপের কাছাকাছি আকাশসীমায় একটি অনুপ্রবেশকারী যুদ্ধবিমানকে লক্ষ্য করে গুলি চালায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানিয়ান এয়ার ডিফেন্স জয়েন্ট হেডকোয়ার্টার্স জানায়, শনাক্ত করার পর স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিমানটি ভূপাতিত করা হয়। দাবি সমর্থনে একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে অন্য কোনো স্বাধীন সূত্র থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা যায়নি। পাইলটের অবস্থা বা ধ্বংসাবশেষ সম্পর্কেও বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, এফ-১৫ যুক্তরাষ্ট্রে নির্মিত একটি অত্যাধুনিক যুদ্ধবিমান, যা বর্তমানে যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েল, সৌদি এবং জাপানসহ কয়েকটি দেশ ব্যবহার করে। এটি মূলত তৈরি করেছিল ম্যাকডনেল ডগলাস, যা বর্তমানে বোয়িংয়ের অংশ।

এর আগে শনিবার (২১ মার্চ) ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইসরাইলের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। তবে ইসরায়েলের দাবি আংশিক স্বীকার করলেও জানায়, এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এরও আগে গত বৃহস্পতিবার (১৯ মার্চ) একটি এফ-৩৫ যুদ্ধবিমান যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইরান, যা যুক্তরাষ্ট্র সরাসরি নাকচ করে দেয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে। এর পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়তে থাকে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান বিভিন্ন দেশে মার্কিন ও মিত্র সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে বলে দাবি করা হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে অঞ্চলজুড়ে নিরাপত্তা ঝুঁকি, হতাহতের ঘটনা এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলে নেতিবাচক প্রভাব পড়ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্লোরিডায় প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর রিপাবলিকান বায়রন ডোনাল্ডস
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী বায়রন ডোনাল্ডস।
ফ্লোরিডায় প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর রিপাবলিকান বায়রন ডোনাল্ডস
এক বছরে দুই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, পদত্যাগের ঘোষণা স্পেনের মন্ত্রীর
এক বছরেরও কম সময়ে দুটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে।
এক বছরে দুই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, পদত্যাগের ঘোষণা স্পেনের মন্ত্রীর
‘আমরা ট্রাম্পকে হত্যা করব’, তেহরানে বিশাল বিলবোর্ডে ইরানের হুমকি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানে বিশাল বিলবোর্ড স্থাপন করেছে দেশটির কর্তৃপক্ষ।
‘আমরা ট্রাম্পকে হত্যা করব’, তেহরানে বিশাল বিলবোর্ডে ইরানের হুমকি
যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ বাড়ল, নিয়োগে ফিরছে গতি
যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ বাড়ল, নিয়োগে ফিরছে গতি
এআই নিষিদ্ধ করায় স্কুলে গুগলের অনুসন্ধান সুবিধা বন্ধের হুঁশিয়ারি
যেসব স্কুলে বা বিদ্যালয়ে এআইয়ের ব্যবহার নিষিদ্ধ করা হবে, সেসব প্রতিষ্ঠানে অনুসন্ধান সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে গুগল।
এআই নিষিদ্ধ করায় স্কুলে গুগলের অনুসন্ধান সুবিধা বন্ধের হুঁশিয়ারি
আরও পড়ুন
‘আমরা ট্রাম্পকে হত্যা করব’, তেহরানে বিশাল বিলবোর্ডে ইরানের হুমকি
নির্বাচনে ভরাডুবির পেছনে ইরান যুদ্ধকে দায়ী করলেন ট্রাম্প
হঠাৎ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার হচ্ছে পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়
নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স