ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইরানে কি পারমাণবিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র, যা বলল হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পিএম

ইরানের বিরুদ্ধে চলমান উত্তপ্ত পরিস্থিতির মাঝে দেশটিতে পারমাণবিক বোমা হামলা চালানোর কোনো পরিকল্পনা বা সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস।

সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি রহস্যময় মন্তব্যকে কেন্দ্র করে বিশ্বজুড়ে যে পরমাণু যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল তা প্রশমিত করতেই এমন আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল ওয়াশিংটন।

হোয়াইট হাউস জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যে সামরিক অভিযানের কথা থাকলেও সেখানে পারমাণবিক হামলার কোনো ন্যূনতম ইঙ্গিত ছিল না। মূলত অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জল্পনা বন্ধ করতেই এই কড়া বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া কঠোর আল্টিমেটাম কার্যকর করতে মার্কিন বাহিনীর হাতে এমন কিছু বিশেষ অস্ত্র রয়েছে যা ‘এখনও ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি’—জেডি ভ্যান্সের এমন মন্তব্যের পরই বিতর্কের সূত্রপাত হয়। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ঘনিষ্ঠ একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় যে ট্রাম্প প্রশাসন ইরানে ‘পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন’ এবং ভ্যান্স মূলত সেই সংকেতই দিয়েছেন।

এই দাবির পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) অত্যন্ত কঠোর ও কিছুটা আক্রমণাত্মক ভাষায় প্রতিক্রিয়া জানায়। সেখানে বলা হয় “ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যা বলেছেন তাতে আক্ষরিক অর্থেই পারমাণবিক হামলার কোনো আভাস নেই ওহে নির্বোধের দল।”

যদিও হোয়াইট হাউস পারমাণবিক হামলার বিষয়টি নাকচ করেছে তবুও প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া আল্টিমেটামের সময়সীমা ঘনিয়ে আসায় উত্তেজনা কমছে না। ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান যদি অবিলম্বে ওয়াশিংটনের দেওয়া শর্ত মেনে না নেয় তবে দেশটির প্রতিটি গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হবে। তিনি এমনকি ‘একটি আস্ত সভ্যতা বিলীন’ করে দেওয়ার মতো চরম বার্তাও দিয়েছেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবাহবিচ্ছেদের সুযোগ নেই যে দেশে
বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ার নানা কারণ থাকলেও বিশ্বের অধিকাংশ দেশে আইনগতভাবে বিবাহবিচ্ছেদের সুযোগ রয়েছে। তবে এর ব্যতিক্রম ফিলিপাইন ও ভ্যাটিকান সিটি।
বিবাহবিচ্ছেদের সুযোগ নেই যে দেশে
গোপনে ভিডিও ধারণ, জিমন্যাস্টিকস কোচের ৯০ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রে নারী জিমন্যাস্টদের পোশাক পরিবর্তন ও টয়লেট ব্যবহারের সময় গোপনে ভিডিও ধারণের দায়ে এক সাবেক কোচকে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 
গোপনে ভিডিও ধারণ, জিমন্যাস্টিকস কোচের ৯০ বছরের কারাদণ্ড
কয়েক দিনের মধ্যেই মিলতে পারে অ্যামেলিয়া ইয়ারহার্টের নিখোঁজ বিমানের সন্ধান
বিশ্বখ্যাত নারী বৈমানিক অ্যামেলিয়া ইয়ারহার্টের নিখোঁজ বিমানের রহস্যের সমাধান কয়েক দিনের মধ্যেই মিলতে পারে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক।
কয়েক দিনের মধ্যেই মিলতে পারে অ্যামেলিয়া ইয়ারহার্টের নিখোঁজ বিমানের সন্ধান
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৬
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৬
অনলাইনে ধর্ম অবমাননার অভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
ইরানে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে নাজমেহ আমিনি নামে ২৩ বছর বয়সী এক নারী শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
অনলাইনে ধর্ম অবমাননার অভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
আরও পড়ুন
ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব
হোয়াইট হাউস প্রেস সচিবের পদ ছাড়ার পর ফক্স নিউজে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট
কেন হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট