ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ফ্লোরিডায় বাংলাদেশি তরুণের মৃত্যু, মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চায় পরিবার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২৩ বছর বয়সী বাংলাদেশি তরুণ সিফাত আমিন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় বুধবার (৮ এপ্রিল) ভোরে লরেটো এলাকার পাইন একরস রোডে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ ও সংবাদমাধ্যম ‘নিউজ৪জ্যাক্স’ সূত্রে জানা গেছে, সিফাত আমিন তার গাড়ি নিয়ে রাস্তায় যাচ্ছিলেন, তখন একটি মেটাল ব্যারিকেড ভেঙে সরাসরি কংক্রিটের দেয়ালে আঘাত হানে। ধাক্কার তীব্রতায় দেয়ালের ওপরের অংশ ভেঙে গাড়ির সামনের দিকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ কর্মকর্তা সার্জেন্ট রবার্ট হাঙ্গারফোর্ড জানিয়েছেন, অন্ধকার এবং বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারাতে পারে।

নিহত সিফাত ঢাকার মিরপুর-১ এলাকার বাসিন্দা এবং তার গ্রামের বাড়ি শরিয়তপুর। পড়াশোনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই তরুণ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি উবার ও ‘পাপা জনস্’-এ কাজ করতেন। ধারণা করা হচ্ছে, রাত ২টার দিকে উবার রাইডে বের হওয়ার পর দুর্ঘটনা ঘটে।

পরিবার জানিয়েছে, সিফাতের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক আইনি, প্রশাসনিক ও দাপ্তরিক জটিলতা রয়েছে। বিশেষ করে স্থানীয় প্রশাসন থেকে ‘ডেথ সার্টিফিকেট’, ফিউনারেল হোমের মাধ্যমে ‘এম্বালমেন্ট সার্টিফিকেট’ এবং ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস থেকে দ্রুততম সময়ে ‘অনাপত্তিপত্র’ (NOC) সংগ্রহে সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন তারা।

আরও পড়ুন

পরিবারের একমাত্র চাওয়া, সিফাতের শেষ বিদায়ে কোনো বিলম্ব না ঘটে এবং মরদেহ যেন দ্রুত তার নিজ দেশে পৌঁছায়। তারা মরহুমের পরিশ্রমী জীবনের স্বীকৃতি হিসেবে শেষবারের মতো অন্তত একটি চিরবিদায়ের সুযোগ পেতে চান।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
রোববার (১১ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে জিও নিউজ। সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের অধীনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
যুদ্ধের কারণে পরিবেশ ধ্বংসের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পরিচালিত খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। 
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
মুক্তি পেয়েই ভিডিওবার্তায় গুরুতর অভিযোগ তুললেন ইউটিউবার ধ্রুব রাঠি
ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ ঘিরে চলছে ধরপাকড়। পুলিশের এই অভিযানে গতকাল আটক হয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। রাতে মুক্তি দেওয়া হলে পুলিশের উপর গুরুত্বর অভিযোগ তুলেছেন তিনি। রোববার (১১ অক্টোবর) ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় রাঠি বলেছেন, তাকে ‘অপহরণ’ করা হয়েছিল। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, আমাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, আমাকে অপহরণ করা হয়েছিল। কর্মকর্তাদের মতে, শনিবার রাত ৩টার সময় রাঠিকে মুক্তি দেয়া হয় এবং তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার সোসাইটিতে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়েছিল। ভিডিওবার্তায় রাঠি তার ভারতীয় পাসপোর্ট বলে দাবি করা একটি পাসপোর্ট দেখান এবং তিনি একজন বিদেশি নাগরিক, যিনি বিক্ষোভে অংশ নিতে চাইছিলেন—এমন দাবি করে প্রকাশিত প্রতিবেদনগুলোর সমালোচনা করেন।  তিনি বলেন, আমি একজন ভারতীয় নাগরিক এবং একজন সাধারণ নাগরিকের যে অধিকার রয়েছে, আমারও সেই একই অধিকার রয়েছে। তিনি অভিযোগ করেন, শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে, যখন তিনি ঘুমিয়ে ছিলেন, তখন তার মা দরজা খুলেছিলেন, কারণ বাইরে বেশ কয়েকজন লোক ঘোরাফেরা করছিল। তার দাবি, তারা পুলিশ কর্মকর্তা ছিলেন না, বরং সাধারণ পোশাকে থাকা লোকজন ছিলেন। তিনি বলেন, প্রায় ২০ জন হঠাৎ করে বাড়ির ভেতরে ঢুকে পড়েন। তিনি বলেন, আমি কিছু বুঝে ওঠার আগেই এই লোকেরা আক্ষরিক অর্থেই আমাকে অপহরণ করে। আমি এখানে অপহরণ শব্দটি ব্যবহার করছি, কারণ এটি কোনো গ্রেপ্তার নয়। তিনি বলেন, আমি যদি বিক্ষোভে যেতাম, তাহলে আমাকে আটক করা হতো। তার অভিযোগ, নেমপ্লেট ছাড়া কিছু ‘গুণ্ডাকে’ পাঠানো হয়েছিল তাকে ‘অপহরণ’ করার জন্য। তিনি বলেন, তারা আমাকে সোজাসুজি টেনেহিঁচড়ে নিয়ে যায়। মানে, একটু কল্পনা করে দেখুন, একজন অপরাধীকে যেভাবে নিয়ে যাওয়া হয়। তারা আমাকে শোবার ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে। সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে নিয়ে যায়। এখানে আমি গুরুতরভাবে আহত হয়েছি। আমার সারা শরীরে এ ধরনের ক্ষত রয়েছে। রাঠি আরও অভিযোগ করেন যে তাকে তার আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হয়নি। তিনি বলেন, আপনারা কি এমন কোনো গণতান্ত্রিক দেশের কথা শুনেছেন, যেখানে একজন সাধারণ নাগরিক কোনো আইন ভাঙেননি, যিনি শুধু সত্যের পক্ষে এবং দেশের কল্যাণের জন্য নিজের কণ্ঠস্বর তুলেছেন, যিনি একটি উন্নত নির্বাচন কমিশনের দাবি জানিয়েছেন, তাকে তার নিজের বাড়ির শোবার ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়, অপহরণ করা হয়, তার বাবা-মাকে মারধর করা হয় এবং তারপর এভাবে তাকে নিয়ে যাওয়া হয়? তিনি পরিস্থিতিটিকে একটি ‘অনানুষ্ঠানিক জরুরি অবস্থা’ বলে অভিহিত করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘দেশকে একনায়কতন্ত্রে পরিণত করার’ অভিযোগ তোলেন। আরটিভি/এসআর  
মুক্তি পেয়েই ভিডিওবার্তায় গুরুতর অভিযোগ তুললেন ইউটিউবার ধ্রুব রাঠি
দিল্লিতে আন্দোলনকারী ভেবে বিজেপি নেতার মেয়েকে আটক
ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ ঘিরে চলছে ধরপাকড়। পুলিশের অভিযানের মধ্যে পার্কে বসে থাকা অবস্থায় আটক হন বিজেপির সাবেক বিধায়ক বিক্রম সিংয়ের মেয়ে যশস্বিনী রাজে সিং। শনিবার (১০ অক্টোবর) বাংলা সাহিব গুরুদুয়ারার কাছে একটি পার্ক থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কেশবপুরম থানায় নেওয়া হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে জানান যশস্বিনী। যশস্বিনী উত্তর প্রদেশের বিজেপির সাবেক বিধায়ক বিক্রম সিংয়ের মেয়ে। তার বাবা রাজ্যটির ফতেহপুর সদর আসনের প্রতিনিধিত্ব করেছিলেন। এর আগে জুন ও জুলাইয়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনেও অংশ নেন যশস্বিনী।  ওই আন্দোলনে বিক্ষোভকারীরা তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছিলেন। সে সময় সিজেপির কর্মসূচির প্রতিও সমর্থন জানিয়েছিলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই কর্মসূচি নেওয়া হয়। বিক্ষোভ ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। গণমাধ্যমের তথ্য অনুসারে, ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধরপাকড় চালিয়ে অন্তত পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে দিল্লিতে পৌঁছনো মাত্রই আটক করা হয় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরা, জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ সহস্রাধিক বিক্ষোভকারীকে। আরটিভি/এসআর  
দিল্লিতে আন্দোলনকারী ভেবে বিজেপি নেতার মেয়েকে আটক
আরও পড়ুন
এক হত্যাকাণ্ড, দুই মামলা; দ্বৈত বিচার নিয়ে তুমুল বিতর্ক
যুক্তরাষ্ট্রে ফুটবল ও ক্যাম্পাস উৎসবে বাড়ছে গুলির আতংক
ম্যাসাচুসেটসে অন্তঃসত্ত্বা তরুণীর মৃত্যু ঘিরে রহস্য, কাঠগড়ায় সাবেক পুলিশ কর্মকর্তা
একই জায়গায় ৫ মৃত্যু, সিরিয়াল কিলার আতংকে মিশিগান