ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এমএলএসের বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৮ এএম
ছবি: সংগৃহীত

রেকর্ড গড়ার ধারাবাহিকতায় এবার বড় স্বীকৃতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুম শেষে বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র জাতীয় দলের এই মিডফিল্ডার।

নিজের প্রথম পূর্ণ মৌসুমেই অসাধারণ পারফরম্যান্সে নজর কেড়েছেন ১৭ বছর বয়সী সুলিভান। মৌসুমে ২৯ ম্যাচ খেলে ৯ গোল ও ১৪ অ্যাসিস্টসহ মোট ২৩ গোলে অবদান রেখেছেন তিনি। এমএলএসের ইতিহাসে এক মৌসুমে কোনো কিশোর ফুটবলারের সর্বোচ্চ গোল-অবদান ও অ্যাসিস্টের রেকর্ড এখন তাঁর দখলে।

এ ছাড়া টানা ১০ ম্যাচে গোলে অবদান রেখে লিগের ইতিহাসে কিশোর খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়েছেন সুলিভান। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে গত সেপ্টেম্বরে মাসসেরার পুরস্কারও জেতেন তিনি। মাত্র ১৭ বছর ২ দিন বয়সে এমএলএসের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই সম্মান অর্জন করেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।

ক্লাবের হয়ে ধারাবাহিক সাফল্যের সুবাদে যুক্তরাষ্ট্র জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন সুলিভান। গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর পেরুর বিপক্ষে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে মাঠে নামেন তিনি।

এরপর জাতীয় দলের হয়ে আরও তিনটি ম্যাচ খেলেছেন সুলিভান। মেক্সিকোর বিপক্ষে মাত্র ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্র জাতীয় দলের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও গড়েন তিনি।

ক্লাব ও জাতীয় দল দুই পর্যায়েই এমন সাফল্যের পর সুলিভানকে ঘিরে প্রত্যাশা বাড়ছে ফুটবল বিশ্বে। এরই মধ্যে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পথে রয়েছেন এই প্রতিভাবান মিডফিল্ডার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪-০ গোলে হারের পরও সতীর্থদের পারফরম্যান্সে গর্বিত ব্রুনো
লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এমন হতাশাজনক ফলাফলের পরও দলের সতীর্থদের পারফরম্যান্সে গর্ব প্রকাশ করেছেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস।
৪-০ গোলে হারের পরও সতীর্থদের পারফরম্যান্সে গর্বিত ব্রুনো
লা লিগায় ইতিহাস গড়লেন দিয়েগো সিমিওনে
লা লিগার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। স্প্যানিশ লিগে কোচ হিসেবে সর্বোচ্চ ম্যাচ জয়ের কীর্তি এখন আর্জেন্টাইন এই কোচের দখলে।
লা লিগায় ইতিহাস গড়লেন দিয়েগো সিমিওনে
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ
১৯৬৬ সালের পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। খবর বিবিসির।
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
আর্জেন্টিনায় ফুটবল অনুশীলন করার সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৩৪ বছর বয়সী ফুটবলার ইভান মিয়ের্স। একই ঘটনায় আহত হয়েছেন তার সতীর্থ হুয়ান রোমেরো। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
সাক্ষাৎকার দিতে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বকাপজয়ী পারাদেস
বোকা জুনিয়র্সের হয়ে শিরোপা জয়ের আনন্দের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী ফুটবলার লিয়ান্দ্রো পারাদেস।
সাক্ষাৎকার দিতে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বকাপজয়ী পারাদেস
আরও পড়ুন
স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন ওষুধ অনুমোদন দিল এফডিএ
যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের
ঘুষের অর্থ গোপন মামলায় ট্রাম্পের সাজা বাতিলের নতুন সুযোগ 
১৩ ওষুধের দাম কমছে, সাশ্রয় হবে ৯২০ কোটি ডলার