ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

আরব সাগরে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তান নৌবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৯:২১ পিএম
ছবি: সংগৃহীত

উত্তর আরব সাগর থেকে বিপদগ্রস্ত একটি পণ্যবাহী জাহাজের ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশিসহ একাধিক দেশের নাগরিক রয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘গোল্ড অটাম’ নামের পণ্যবাহী জাহাজটি থেকে জরুরি সহায়তার সংকেত পাওয়া গেলে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় নৌবাহিনীর সদস্যরা। পরে জাহাজটি থেকে মোট ১৮ জন নাবিককে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন বলে জানানো হয়েছে।

উদ্ধারের পর তাদের নিরাপদে করাচিতে নিয়ে যাওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে ঠিক কী কারণে জাহাজটি বিপদে পড়েছিল বা কেন সহায়তা চাওয়া হয়েছিল—সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আন্তর্জাতিক তেলের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে নিজেদের শর্ত মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইরান।
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান
আফগানিস্তানের অভ্যন্তরে ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে আবারও বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান।
আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। 
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
জাতিসংঘে ওপেনএআই’র বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
আলবানিজ বলেন, ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টমানের সঙ্গে কথা বলে তিনি এই ঘটনায় অস্ট্রেলিয়ার চরম উদ্বেগের কথা জানিয়েছেন।
জাতিসংঘে ওপেনএআই’র বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
‘দানবীয়’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
সকালের নাশতায় টোস্টের সঙ্গে গরম গরম বেকড বিনস অনেকেরই পছন্দের খাবার। তবে সেই বেকড বিনসই যদি রান্না করা হয় বিশাল এক হাঁড়িতে, তাহলে তা হয়ে উঠতে পারে বিশ্ব রেকর্ডের অংশ। এমনই এক নজির গড়েছে তুরস্কের কেলকিট শহর।
‘দানবীয়’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
আরও পড়ুন
আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ
জামায়াতকে ইসলামাবাদ অভিমুখে 'লং মার্চ' স্থগিতের অনুরোধ শেহবাজের
তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পাকিস্তানি জামায়াতের ট্রেনমার্চ