ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩২ এএম
ছবি: সংগৃহীত

ভারত ও রাশিয়া প্রতিরক্ষা খাতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। দেশ দুটি তাদের ভূখণ্ডে একে অপরের সেনা মোতায়েনের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করেছে। এই চুক্তির আওতায় প্রতিটি দেশ অন্য দেশের মাটিতে সর্বোচ্চ তিন হাজার সেনা সদস্য মোতায়েন করতে পারবে। কেবল সেনা সদস্য নয় বরং এই ঐতিহাসিক চুক্তির আওতায় রাশিয়া ও ভারত একে অপরের দেশে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজও মোতায়েন করার অনুমতি পাবে।

শনিবার (১৮ এপ্রিল) রাশিয়া টুডের বরাতে খবর দিয়েছে ভারতের ইংরেজি দৈনিক স্টেটসম্যান পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়, নতুন এই চুক্তির মূল ভিত্তি হলো পারস্পরিক লজিস্টিক সহায়তা বিনিময় চুক্তি যা সংক্ষেপে আরইএলওএস নামে পরিচিত। এই আইনি কাঠামোর অধীনে দুই দেশ এখন থেকে যৌথ সামরিক মহড়া পরিচালনা এবং সামরিক প্রশিক্ষণ আদান প্রদানের সুযোগ পাবে। এর পাশাপাশি মানবিক মিশন পরিচালনায় একে অপরকে সহায়তা করার পথও সুগম হয়েছে।

আরও পড়ুন

প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ডিসেম্বর মাসে যখন ভারত সফর করেছিলেন তখন এই বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সেই সফরের সময় মস্কো ও নয়াদিল্লির মধ্যে একটি আন্তঃসরকারি চুক্তি অনুমোদন করা হয়েছিল যার আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রেসিডেন্ট পুতিন নিজে এই আইনে সই করেছেন। এই আইনের মূল লক্ষ্য হলো দুই দেশের সামরিক বাহিনীকে আরও কাছাকাছি আনা এবং আকাশসীমা ও বিমানঘাঁটির অবকাঠামো ব্যবহারের ক্ষেত্রে আইনি জটিলতা নিরসন করা।

চুক্তির গুরুত্বপূর্ণ দিক হলো লজিস্টিক সহায়তা বিনিময়। এটি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যেকার ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ককে আরও শক্তিশালী করবে। বন্দরগুলোতে যুদ্ধজাহাজ নোঙর করা এবং সামরিক বিমানের জন্য অবকাঠামো ব্যবহারের সুবিধা পাওয়ায় দুই দেশের অপারেশনাল সহযোগিতা আগের চেয়ে অনেক সহজ হবে। দুর্যোগকালীন সময়ে ত্রাণ সহায়তা এবং মানবিক মিশনে এই চুক্তি কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়ার আইন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত সরকারি নথিতেও এই চুক্তির সত্যতা নিশ্চিত করা হয়েছে। নথিতে উল্লেখ করা হয়, এই ব্যবস্থা দুই দেশের সামরিক বাহিনীর মধ্যেকার ঘনিষ্ঠ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
২০২২ সালে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউক্রেনের সাবেক এক সেনা কর্মকর্তার বিচার শুরু হয়েছে জার্মানিতে।
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
আরও পড়ুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু