ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

চুক্তি না হলে ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং সেতু গুঁড়িয়ে দেব: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি ভেস্তে গেলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো— বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র ও সেতু লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সামনে একটি 'ন্যায্য ও যুক্তিসংগত' চুক্তির প্রস্তাব দিয়েছে এবং তেহরান সেটি গ্রহণ করবে বলে তিনি আশা করছেন। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তার ভাষায়, যদি ইরান এই চুক্তি না মানে, তাহলে আমরা তাদের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং প্রতিটি সেতু গুঁড়িয়ে দেব।

আরও পড়ুন

একই পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইরান সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তার দাবি, হরমুজ প্রণালি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটিয়ে ইরান পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে।

এছাড়া তিনি অভিযোগ করেন, ইরান একটি ফরাসি জাহাজ এবং যুক্তরাজ্যের একটি মালবাহী জাহাজে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালি বন্ধের ঘোষণাকেও সমালোচনা করে ট্রাম্প বলেন, এ ধরনের পদক্ষেপ অপ্রত্যাশিত এবং অযৌক্তিক।

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের ফলে প্রণালিটি কার্যত আগেই সীমিত হয়ে পড়েছে। তার ভাষায়, তারা না বুঝেই আমাদের সাহায্য করছে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই বক্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুত সমাধান না হলে আঞ্চলিক নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়তে পারে। সূত্র: আল-জাজিরা

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউইয়র্কের স্কুলে ডিপ্লোমা ছাড়াই চাকরির সুযোগ
নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ সামনে রেখে ‘স্কুল এইড’ পদে নিয়োগ চলছে।
নিউইয়র্কের স্কুলে ডিপ্লোমা ছাড়াই চাকরির সুযোগ
সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন, গাজীপুরের কালীগঞ্জের বাসিন্দা মো. আলমগীর ও মো. ফরহাদ।
সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত
গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন পরিবারের কারা, জানালো যুক্তরাষ্ট্র 
পরিবারের সম্পর্কের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু আত্মীয়কে যোগ্য হিসেবে বিবেচনা করা হয়।
গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন পরিবারের কারা, জানালো যুক্তরাষ্ট্র 
যুক্তরাষ্ট্রে ব্যাচেলর ডিগ্রিধারীদের গ্রিন কার্ড পেতে মানতে হবে ৮ শর্ত
যুক্তরাষ্ট্রে থাকা ব্যাচেলর ডিগ্রিধারী বিদেশি পেশাজীবীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ রয়েছে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের মাধ্যমে।
যুক্তরাষ্ট্রে ব্যাচেলর ডিগ্রিধারীদের গ্রিন কার্ড পেতে মানতে হবে ৮ শর্ত
যুক্তরাষ্ট্রের সেরা সরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে ক্যালিফোর্নিয়ার দুই প্রতিষ্ঠান
যুক্তরাষ্ট্রের সেরা সরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছে ক্যালিফোর্নিয়ার দুটি বিশ্ববিদ্যালয়।
যুক্তরাষ্ট্রের সেরা সরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে ক্যালিফোর্নিয়ার দুই প্রতিষ্ঠান
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের নজিরবিহীন আয়োজন
গাজা নিয়ে ট্রাম্পকে তুলোধুনো ম্যাক্রোঁর 
মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়