ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

‘আমরা ট্রাম্পকে হত্যা করব’, তেহরানে বিশাল বিলবোর্ডে ইরানের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১২ পিএম
তেহরানের এনগেলাব স্কয়ারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে স্থাপন করা হয়েছে বিশাল বিলবোর্ড। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানে বিশাল বিলবোর্ড স্থাপন করেছে দেশটির কর্তৃপক্ষ। এতে ট্রাম্পের কারাবন্দি অবস্থার ছবি দিয়ে লেখা হয়েছে, ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’। এ ঘটনায় দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) তেহরানের ব্যস্ত এনগেলাব স্কয়ারে বিলবোর্ডটি স্থাপন করা হয়। এতে ট্রাম্পকে মাথা নিচু করে কারাগারের ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

কাছাকাছি আরেকটি বিলবোর্ডে ট্রাম্পের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রক্তাক্ত মুখ ও ছেঁড়া পোশাকের ছবি তুলে ধরা হয়েছে। পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষতিগ্রস্ত পতাকাও দেখানো হয়।

এ সময় স্কয়ারে কয়েক ডজন মানুষ লাল পতাকা ও প্রতিশোধের দাবিতে লেখা ব্যানার নিয়ে জড়ো হন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানান তারা।

এদিকে, তেহরানের উত্তরাঞ্চলের তাজরিশ স্কয়ারে ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক চিত্রকর্মের প্রদর্শনীও চলছে। সেখানে একটি ছবিতে ট্রাম্পকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। আরেকটি ছবিতে বোমা দিয়ে তার মুখ ঢেকে রাখা হয়েছে। পাশাপাশি কারাগারের আদলে তৈরি একটি কক্ষে ট্রাম্পের মতো পোশাক পরা এক ব্যক্তিকে রাখা হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে সৃষ্ট ক্ষয়ক্ষতির ছবিও প্রদর্শন করা হচ্ছে।

যুদ্ধের সময় একটি বিদ্যালয় ও বিয়ের অনুষ্ঠানে হামলাসহ বেসামরিক স্থাপনায় ইচ্ছাকৃতভাবে হামলা চালানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে করেছে তেহরান। এসব হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন বলে দাবি ইরানের।

তবে সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরুর চেষ্টা চলছে। আঞ্চলিক সংঘাতে ছড়িয়ে পড়া এই যুদ্ধ বিশ্ববাজারেও পণ্যের দাম বাড়িয়েছে। ট্রাম্পও জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি সমঝোতা হতে পারে।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের বিভিন্ন জনসমাগমস্থলে এ ধরনের সরকারি বিলবোর্ড ও দেয়ালচিত্র প্রচলিত। এসবের মাধ্যমে মিত্রদের সম্মান জানানো, সামরিক ব্যক্তিত্বদের তুলে ধরা এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক বার্তা দেওয়া হয়।

সূত্র: স্ট্রেইটস টাইমস


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউইয়র্কের আইনসভায় নির্বাচিত হলেন প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভা নির্বাচনে ইতিহাস গড়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস।
নিউইয়র্কের আইনসভায় নির্বাচিত হলেন প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী
যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী গভর্নর ডেব হাল্যান্ড
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ডেব হাল্যান্ড।
যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী গভর্নর ডেব হাল্যান্ড
পঞ্চমবারের মতো কংগ্রেস সদস্য নির্বাচিত হলেন ইলহান ওমর
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিনেসোটা অঙ্গরাজ্যের পঞ্চম কংগ্রেসনাল আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ইলহান ওমর।
পঞ্চমবারের মতো কংগ্রেস সদস্য নির্বাচিত হলেন ইলহান ওমর
ফ্লোরিডায় প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর রিপাবলিকান বায়রন ডোনাল্ডস
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী বায়রন ডোনাল্ডস।
ফ্লোরিডায় প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর রিপাবলিকান বায়রন ডোনাল্ডস
যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ বাড়ল, নিয়োগে ফিরছে গতি
যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ বাড়ল, নিয়োগে ফিরছে গতি
আরও পড়ুন
নির্বাচনে ভরাডুবির পেছনে ইরান যুদ্ধকে দায়ী করলেন ট্রাম্প
কংগ্রেসে হারের পর এবার ক্ষমতা হারানোর শঙ্কায় ট্রাম্প
হঠাৎ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার হচ্ছে পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়
‘আমি থাকলে হারত না রিপাবলিকানরা’, নির্বাচনে হারার পর ট্রাম্প