ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

পাহাড়ে ওঠার সময় দড়ির বাঁধন ছিঁড়ে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম
যুক্তরাষ্ট্রের কলোরাডোর পশ্চিম অ্যাপোস্টল পর্বতে দড়ির বাঁধন ছিঁড়ে নিচে পড়ে প্রাণ হারান দুই কলেজ শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের দুর্গম পাহাড়ে পর্বতারোহণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই কলেজ শিক্ষার্থী। পাহাড় থেকে নামার সময় তাদের ব্যবহৃত দড়ির বাঁধন ছিঁড়ে গেলে অনেকটা উঁচু থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এমনটাই জানিয়েছে এবিসি নিউজ।

নিহত দুই শিক্ষার্থীর নাম কেডেন মাতসুদা (১৯) ও জ্যাকসন ডনলন (২০)। গত ২৮ অক্টোবর পশ্চিম অ্যাপোস্টল পর্বতের একটি উপত্যকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কয়েক দিন আগে সপ্তাহান্তে পাহাড়ে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তারা।

চাফি কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, ময়নাতদন্তে দুজনের মৃত্যুর কারণ হিসেবে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের বিষয়টি নিশ্চিত হয়েছে। তদন্তে জানা গেছে, পাহাড় থেকে দড়ির সাহায্যে নিচে নামার সময় তাদের ব্যবহৃত দড়ি বাঁধার ব্যবস্থা হঠাৎ ভেঙে যায়। এতে অনেকটা উঁচু থেকে নিচে পড়ে তাদের মৃত্যু হয়।

ওই সময় এলাকায় ভারী তুষারপাত হয়েছিল। তবে তুষারঝড়ের কারণে দুর্ঘটনাটি ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, তুষারঝড় সরাসরি তাদের মৃত্যুর কারণ ছিল না।

দুই বন্ধু কলোরাডো মাউন্টেন কলেজের শিক্ষার্থী ছিলেন। কেডেন কলোরাডোর রিজওয়ে এলাকার বাসিন্দা। তিনি বনাঞ্চলের অগ্নিনির্বাপণকর্মী হওয়ার জন্য পড়াশোনা করছিলেন। অন্যদিকে নিউইয়র্কের কুইন্সবারির বাসিন্দা জ্যাকসন পাহাড়ি পথপ্রদর্শক হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন।

চাফি কাউন্টির শেরিফ অ্যান্ডি রোরিচ বলেন, দুজনই পাহাড়ের চূড়ায় উঠে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসতেন। তাদের মৃত্যুতে পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

সূত্র: এবিসি নিউজ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী 
যুক্তরাষ্ট্রে করোনাকালীন সরকারি আর্থিক সহায়তার ১ কোটি ৮০ লাখ ডলার (১৮ মিলিয়ন ডলার) জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী 
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নীতি পরিবর্তনের চাপ বাড়ছে।
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের
মার্কিনিরা তিক্ত হয়ে গেলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
ট্রাম্প বলেন, ইসরায়েলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ আমার ওপর তিক্ত হয়ে গেলে আমি ইসরায়েলে চলে যাবেন এবং দেশটির প্রধানমন্ত্রী হবো।
মার্কিনিরা তিক্ত হয়ে গেলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওষুধ নিয়ে বিতর্ক, আসামির প্রাণভিক্ষার আবেদন
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে দুই শিশুকে হত্যার দায়ে দণ্ডিত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের আগে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওষুধ নিয়ে বিতর্ক, আসামির প্রাণভিক্ষার আবেদন
মিয়ামিতে ছবি তুলতে গিয়ে পানিতে বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ১
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামির কাছে সাগরের পানিতে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার।
মিয়ামিতে ছবি তুলতে গিয়ে পানিতে বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ১
আরও পড়ুন
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী 
যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের