ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে রোবট মোতায়েন করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পিএম
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করতে সমুদ্রের তলদেশে পাতা মাইন অপসারণে মানববিহীন রোবট ও ড্রোন মোতায়েন করেছে মার্কিন নৌবাহিনী।

মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যুদ্ধবিরতির পর বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরুদ্ধারে দ্রুত পদক্ষেপ হিসেবে এই প্রযুক্তিনির্ভর অভিযান চালানো হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, সমুদ্রের তলদেশে থাকা মাইন শনাক্ত করতে মানবচালিত ও মানববিহীন উভয় ধরনের প্রযুক্তি ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে মানববিহীন আন্ডারওয়াটার ভেহিকল (ইউইউভি) দিয়ে প্রাথমিকভাবে স্ক্যান চালানো হচ্ছে। পরে শনাক্ত হওয়া মাইনগুলো উন্নত রোবোটিক সিস্টেমের মাধ্যমে নিষ্ক্রিয় বা ধ্বংস করা হচ্ছে।

আরও পড়ুন

এ ধরনের প্রযুক্তির ফলে কয়েক সপ্তাহ বা মাসব্যাপী সময়সাপেক্ষ কাজ এখন কয়েক দিনের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মার্কিন বাহিনী একটি মানববিহীন সারফেস ভেসেল ব্যবহার করছে, যা আরটিএক্স করপোরেশনের তৈরি। এটি পানির ওপর ভাসমান সোনার সিস্টেম ‘একিউএস-২০’ টেনে নিয়ে যায়, যার মাধ্যমে সমুদ্রতল স্ক্যান করে মাইন শনাক্ত করা হয়। একসঙ্গে প্রায় ১০০ ফুট পর্যন্ত এলাকা পর্যবেক্ষণ করতে সক্ষম এই প্রযুক্তি।

এছাড়া ‘এমকে-১৮ মড ২’, ‘কিংফিশ’ এবং ‘নাইফফিশ’ নামে ব্যাটারিচালিত আন্ডারওয়াটার ড্রোনও ব্যবহার করা হচ্ছে, যা ছোট নৌকা থেকে মোতায়েন করে নির্দিষ্ট প্যাটার্নে মাইন অনুসন্ধান চালানো যায়।

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিটি দিয়ে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। ফলে এখানে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্লেষকদের মতে, উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও প্রযুক্তিনির্ভর এই পদক্ষেপ সামুদ্রিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সূত্র: ফার্স্ট পোস্ট

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
আরও পড়ুন
বিশ্ববাজারে টানা ৩ দিন কমলো সোনার দাম
‘এত আমদানির পর এখন যুক্তরাষ্ট্রের সহায়তা না এলে আর কবে আসবে?’
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
‘দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র’