ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ইরান যুদ্ধের বহুল ব্যবহৃত শব্দ: অর্থ ও প্রেক্ষাপট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পিএম
প্রতীকী ছবি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত প্রায় দুই মাসে গড়িয়েছে। এই সময়ের মধ্যে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে হাজার, আর বৈশ্বিক জ্বালানি সরবরাহও পড়েছে বড় ধরনের চাপের মুখে। সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি, যার মাধ্যমে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল পরিবাহিত হয়।

যুদ্ধের খবরের সঙ্গে বারবার উঠে আসছে কিছু গুরুত্বপূর্ণ শব্দ, যেগুলোর রয়েছে ঐতিহাসিক, ধর্মীয় ও রাজনৈতিক তাৎপর্য। যুদ্ধের প্রেক্ষাপট বুঝতে এমন ১০টি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ নিচে তুলে ধরা হলো—

হরমুজ

ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত সরু জলপথ হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই পথটি যুদ্ধের কারণে বারবার আংশিক বা পুরোপুরি বন্ধের মুখে পড়েছে।

‘হরমুজ’ নামের উৎস নিয়ে মতভেদ থাকলেও ধারণা করা হয়, এটি প্রাচীন পারসিক দেবতা ‘আহুরা মাজদা’ থেকে এসেছে, যার অর্থ ‘জ্ঞানী প্রভু’।

শাহেদ

‘শাহেদ’ ড্রোন ইরানের তৈরি স্বল্পমূল্যের আত্মঘাতী বা ‘কামিকাজে’ ড্রোন। বিস্ফোরক বহনকারী এই ড্রোনগুলো সাধারণ প্রযুক্তিতে তৈরি হলেও একসঙ্গে অনেকগুলো ব্যবহার করে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত করে ফেলা হয়।

আরবি ও ফারসি ভাষায় ‘শাহেদ’ শব্দের অর্থ ‘সাক্ষী’।

টমাহক

আরও পড়ুন

‘টমাহক’ মূলত উত্তর আমেরিকার আদিবাসীদের ব্যবহৃত এক ধরনের কুঠার। আধুনিক সামরিক পরিভাষায় এটি যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রকে বোঝায়, যা এক হাজার মাইলেরও বেশি দূর থেকে নির্ভুল আঘাত হানতে সক্ষম।

মিনাব

ইরানের কৃষিনির্ভর শহর মিনাব হরমুজ প্রণালির কাছে অবস্থিত। লেবুজাতীয় ফল ও খেজুরের জন্য পরিচিত এই শহরের নামের অর্থ সম্ভবত ‘নীলাভ’ বা ‘স্বচ্ছ পানি’।

বাব এল-মান্দেব

বাব এল-মান্দেব হলো লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ প্রণালি। আরবি ভাষায় এর অর্থ ‘শোকের দরজা’।

ইয়েমেন ও জিবুতির মাঝখানে অবস্থিত এই পথটি এশিয়া-ইউরোপ বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের প্রেক্ষাপটে এটি বন্ধ করার হুমকিও এসেছে।

এপিক ফিউরি

‘অপারেশন এপিক ফিউরি’ হলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের কোডনেম। ২৮ ফেব্রুয়ারি এই অভিযান শুরু হয়।

‘এপিক’ মানে বীরত্বগাথা বা মহাকাব্যিক, আর ‘ফিউরি’ মানে তীব্র ক্রোধ— দুইয়ে মিলে অর্থ দাঁড়ায় ‘বীরত্বপূর্ণ ক্রোধ’।

আয়াতুল্লাহ

আয়াতুল্লাহ শিয়া ইসলামের উচ্চ মর্যাদার ধর্মীয় উপাধি, যা ইসলামি আইন ও ধর্মতত্ত্বে বিশেষজ্ঞ আলেমদের দেওয়া হয়। শব্দটির অর্থ ‘আল্লাহর নিদর্শন’।

এই উপাধি বিশেষভাবে ইরানের সঙ্গে সম্পর্কিত এবং দেশটির রাজনৈতিক কাঠামোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি এই উপাধিধারী ছিলেন।

খারগ

খারগ দ্বীপ ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। কৌশলগত গুরুত্বের কারণে এটিকে ‘নিষিদ্ধ দ্বীপ’ বলা হয়।

ইরান-ইরাক যুদ্ধের সময় এটি ব্যাপক বোমাবর্ষণের শিকার হয়েছিল। সাম্প্রতিক সংঘাতেও এখানে বিমান হামলা চালানো হয়েছে।

কাফের

‘কাফের’ শব্দটি আরবি, যার আক্ষরিক অর্থ ‘যে সত্য গোপন করে’। সাধারণত এটি ‘অবিশ্বাসী’ বা ‘বিধর্মী’ অর্থে ব্যবহৃত হয়। শব্দটি কোরআনে একাধিকবার এসেছে।

খাতাম আল-আম্বিয়া

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সদর দপ্তরের নাম ‘খাতাম আল-আম্বিয়া’। আরবিতে এর অর্থ ‘নবীগণের মোহর’।

এই নামটি ইসলামের ধারণা ‘শেষ নবী’-এর সঙ্গে সম্পর্কিত।

প্রাসঙ্গিকতা

বিশ্লেষকদের মতে, এই শব্দগুলো শুধু সামরিক নয়, বরং ইতিহাস, ধর্ম ও ভূরাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত। ফলে ইরান যুদ্ধের সামগ্রিক চিত্র বুঝতে এসব শব্দের অর্থ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের।  সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে এই মামলার শুনানিতে প্রসিকিউটররা জানিয়েছেন, ৫৫ বছর বয়সি কাশিম চৌধুরী নামের ওই ব্যক্তি জালিয়াতির ৯টি অভিযোগই অস্বীকার করেছেন।  ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে মোট আটটি ভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ড উপার্জন করেছেন কাশিম। এর মধ্যে ২০২৩ সালের মে মাসেই তিনি একসঙ্গে পাঁচটি পূর্ণকালীন চাকরি করছিলেন।  হিসাব অনুযায়ী, এই পাঁচটি চাকরির জন্য তার সাপ্তাহিক কাজের চুক্তিবদ্ধ সময় ছিল ১৮৩ ঘণ্টা! অথচ একটি পূর্ণ সপ্তাহে মোট ঘণ্টা রয়েছে ১৬৮টি (২৪ ঘণ্টার ৭ দিন)। অর্থাৎ, সপ্তাহের মোট সময়ের চেয়েও বেশি ঘণ্টা চাকরির খাতায় দেখিয়ে তিনি বেতন তুলছিলেন।  ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে চাকরি শুরু করার পর ২০২১ সালের এপ্রিলে তিনি পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক বিভাগেও চাকরি নেন।  এভাবে একের পর এক স্বাস্থ্য বিভাগ, হোম অফিস, ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি এবং ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির মতো সংস্থায় একসঙ্গে কাজ চালিয়ে যান তিনি। নতুন চাকরি নেওয়ার সময় তিনি আগের চাকরির কথা সম্পূর্ণ গোপন রেখেছিলেন।  একাধিক চাকরির চাপ সামলাতে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে ভুয়া অসুস্থতা ও ‘সিক লিভ’ ব্যবহার করতেন। কোভিড মহামারীর সময়ের দূরবর্তী কাজের সুযোগকে তিনি পুরোপুরি অপব্যবহার করেছিলেন।  আদালতে বলা হয়, তিনি ‘উদ্বেগ ও বিষণ্ণতা’র অজুহাত দেখিয়েছিলেন এবং অসুস্থ মায়ের দেখাশোনার কথা বলে বাড়ি থেকে কাজ করার অনুমতি নিয়েছিলেন। তবে কাজের চাপ মাত্রাতিরিক্ত হয়ে যাওয়ায় একপর্যায়ে তিনি ধরা পড়ে যান। ২০২৩ সালের মে মাসে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির (ইউকেএইচএসএ) ম্যানেজার অ্যালিশা অ্যাডামস তার অনুপস্থিতি নিয়ে কথা বলতে একটি ভিডিও কলের আয়োজন করেন।  আদালতে সাক্ষ্য দেওয়ার সময় অ্যালিশা জানান, ওই মিটিংয়ে কাশিমকে দেখতে অসুস্থ লাগানোর জন্য মুখে মেকআপ মেখে এসেছিলেন। কিন্তু মিটিং চলাকালীন তার কপালে মেকআপ সরে গিয়ে আসল চামড়া বেরিয়ে পড়ে এবং তার মুখ ও গলার রঙের ভিন্নতাও ধরা পড়ে যায়।  প্রসিকিউটর লুসি অর্গান আদালতকে জানান, ম্যানেজারের সহানুভূতি পাওয়ার জন্য তিনি ভিডিও কলে কতটা হাস্যকর রকমের মিথ্যা আশ্রয় নিয়েছিলেন, এটি তারই প্রমাণ। এ ছাড়া ভুলবশত অন্য একটি প্রতিষ্ঠানের ইমেইল আইডি দিয়ে মিটিংয়ে যোগ দেওয়ায় তার একাধিক চাকরির বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায়। বর্তমানে এই চাঞ্চল্যকর মামলার বিচারকার্য চলছে।  আরতিভি/এসএস
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
আরও পড়ুন
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা
ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র