ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রয়োজনে নতুন কৌশল সামনে আনা হবে: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৬ এএম
ফাইল ছবি

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের হুমকির ছায়ায় কোনোভাবেই ওয়াশিংটনের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য নয়। হুমকির ছায়ায় কোনো আলোচনা আমরা গ্রহণ করি না।

একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, ইরান ইতোমধ্যে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়েছে। প্রয়োজনে নতুন কৌশল বা নতুন তাস সামনে আনা হবে।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং সমুদ্রপথে উত্তেজনা বাড়িয়েছে, যা আলোচনার পরিবেশকে আরও জটিল করে তুলেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে গালিবাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, তিনি ভুল ধারণার ভিত্তিতে পরিস্থিতি ব্যাখ্যা করছেন। চাপ সৃষ্টি করে আলোচনাকে আত্মসমর্পণের প্ল্যাটফর্মে পরিণত করার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন

গালিবাফ অভিযোগ করেন, গত দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেও যুক্তরাষ্ট্র নৌ অবরোধ ও ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার মতো ঘটনা ঘটিয়েছে। তার দাবি, এসব কর্মকাণ্ড যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন।

এদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য নতুন দফা আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সমুদ্রপথে উত্তেজনা ও পারস্পরিক অভিযোগের কারণে আলোচনার পরিবেশ আরও নাজুক হয়ে পড়েছে।

ইরানের সামরিক ও কূটনৈতিক মহলও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও তারা যেকোনো ধরনের উত্তেজনার জন্য প্রস্তুত রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে ইরানকে চাপ প্রয়োগ ও কঠোর অবস্থানের বার্তা দেওয়া হচ্ছে। ইরান বলছে, এ ধরনের চাপের মুখে কোনো আলোচনায় তারা অংশ নেবে না। সূত্র: প্রেসটিভি

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ২৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। নির্বাচনে বর্তমান রিপাবলিকান সিনেটর ডার্বি হিলসকে পরাজিত করেছেন ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থী। 
যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী
‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধাক্কা খাওয়ার পর এই ভিডিওটি নিজেদের এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস।
‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে
স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে প্রার্থনা
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার পর স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে বসে প্রার্থনা করার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।
স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে প্রার্থনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকদের মধ্যে জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। কানেকটিকাটের স্টেট সিনেটর এমডি মাসুদুর রহমানও পুনর্নির্বাচিত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রাথমিক ফলাফলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক
১৭৮ বছরের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর পেল উইসকনসিন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে উইসকনসিনের পরবর্তী গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ডেভিড ক্রাউলি। এর মধ্য দিয়ে অঙ্গরাজ্যটির ১৭৮ বছরের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হতে যাচ্ছেন তিনি। 
১৭৮ বছরের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর পেল উইসকনসিন
আরও পড়ুন
‘আমরা ট্রাম্পকে হত্যা করব’, তেহরানে বিশাল বিলবোর্ডে ইরানের হুমকি
নির্বাচনে ভরাডুবির পেছনে ইরান যুদ্ধকে দায়ী করলেন ট্রাম্প
হঠাৎ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার হচ্ছে পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়
নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স